আওয়ামী লীগ ইসি’র কাছে আয়-ব্যায়ের হিসাব জমা দিয়েছে
আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ইসি'র কাছে তাদের ২০২১ সালের অডিট রিপোর্ট জমা দিয়েছেন
রবিবার (৩১ জুলাই) সকালে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে তাদের ২০২১ সালের অডিট রিপোর্ট জমা দিয়েছেন।
দলটির দেওয়া হিসাবে বলা হয়েছে, ২০২১ সালে দলটির আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। অন্যদিকে এ বছরে দলটির মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা।
দলের হিসাবে বলা হয়েছে, গেলো ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আওয়ামী লীগের আয় দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২০ সালে এ আয়ের পরিমাণ ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। ফলে আগের বছরের তুলনায় ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা বেশি হয়েছে।
দলটি আয় বৃদ্ধির কারণ হিসেবে জানিয়েছে মনোনয়ন ফরম বিক্রয় ও প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রয়। আয়ের প্রধান খাতগুলো মনোনয়ন...

