
সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির রাজনীতি লাশের উপরে প্রতিষ্ঠিত, সেই কারণে তারা লাশের রাজনীতি করতে চায়, আর আগস্ট মাস এলেই তাদের এই প্রবণতাটা বেড়ে যায়।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত কয়েক দিনের উস্কানিমূলক বক্তব্য এবং ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে লাশের রাজনীতি দেখে বুঝা যায় সারা দেশে তারা এ ধরনের আরো ঘটনা ঘটিয়ে লাশ ফেলার অপচেষ্টা চালাবে। কিন্তু জনগন তাদের সেই সুযোগ দিবে না।
বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনের সাংবাদিকদের ভোলায় ছাত্রদল নেতা নিহত, বিএনপির হরতাল এবং মির্জা ফখরুলের ঐক্যবদ্ধ আন্দোলন বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন।
