ঢাকা : বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
ঢাকা : মঙ্গলবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে দেশের তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করে প্রত্যাহারকৃতদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
হামিম-১৯/ডিএসই-৮...
ঢাকা : রোববার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের মোট ৪০৯ জন প্রকৌশলীকে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া প্রকৌশলীদের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল), ১৩৫ জন উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপ-বিভাগীয় প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) রয়েছেন।
সহকারী প্রকৌশলীদের মধ্যে ১০০ জনকে ঢাকা বিভাগের বিভিন্ন দপ্তরে, ২০ জনকে রাজশাহী, ৩৪ জনকে চট্টগ্রাম, ২০ জনকে খুলনা, ১২ জনকে বরিশাল, ৭ জনকে সিলেট, ৯ জনকে ময়মনসিংহ এবং ১৭ জনকে রংপুর বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।
উপ-বিভাগীয় প্রকৌশলীদের মধ্যে ৭৯ জনকে ঢাকা বিভাগের বিভিন্ন দপ্তরে, ১৮ জনকে রাজশাহী, ৩২ জনকে চট্টগ্রাম, ২০ জনকে খুলনা, ১০ জনকে বরিশাল, ৯ জনকে সিলেট, ৭ জনকে ময়মনসিংহ এবং ১৫ জনকে রংপুর ...