Saturday, November 7

প্রচ্ছদ

নিবন্ধনের শর্ত মানে না  বেশির ভাগ বেসরকারি হাসপাতাল, নিবন্ধন নেই প্রায় ১৪ শতাংশের

নিবন্ধনের শর্ত মানে না বেশির ভাগ বেসরকারি হাসপাতাল, নিবন্ধন নেই প্রায় ১৪ শতাংশের

জাতীয়, প্রচ্ছদ
গবেষণা উপাত্ত তুলে ধরেন ডা. শামস এল আরেফিন সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের অবৈধ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানের মধ্যেই আইসিডিডিআরবি জানিয়েছে, দেশের ১৪ শতাংশ হাসপাতাল কখনোই নিবন্ধনের জন্য আবেদন করেনি। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে দিকে আইসিডিডিআর’বি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণা উপাত্ত তুলে ধরেন প্রতিষ্ঠানের ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশনের জ্যেষ্ঠ পরিচালক ডা. শামস এল আরেফিন। তিনি বলেন, দেশে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে বিভিন্ন সময় স্বাস্থ্য অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এই বিষয়ে ইউএস-এইডের সহায়তায় আমরা দেশের ১০টি জেলার ২৯টি উপজেলায় একটি গবেষণা জরিপ পরিচালনা করি। যেই গবেষণায় স্থানীয় সিভিল সার্জনসহ কিছু বেসরকারি হাসপাতাল আমাদেরকে সহায়তা করেছে। গবেষণায় ১ হাজার ১৮৯টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে অ্যাসেসমেন্ট (মূল্যায়ন) করার জন্য সহযো...
আওয়ামী লীগ মুখে বলে একটা, কাজ করে  আরেকটা – মির্জা ফখরুল

আওয়ামী লীগ মুখে বলে একটা, কাজ করে আরেকটা – মির্জা ফখরুল

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, কাউকেই গ্রেপ্তার করা হবে না। বিরোধী দলের সবাইকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, উল্টা রূপ। আওয়ামী লীগ কথা বলবে একটা, কাজ করবে আরেকটা। এভাবেই তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সোমবার (২৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কর্মসূচি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা দেখে আওয়ামী লীগের যে সন্ত্রাসী চরিত্র, সেটা আরও একবার উদ্ভাসিত হয়েছে। আওয়ামী লীগের রক্তেই সন্ত্রাস রয়েছে। তারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। বলপ্রয়োগ ছাড়...
মন্ত্রী বলার পরও ডিএসসিসি ফার্মেসি বন্ধের সিদ্ধান্তে অটল

মন্ত্রী বলার পরও ডিএসসিসি ফার্মেসি বন্ধের সিদ্ধান্তে অটল

জাতীয়, প্রচ্ছদ
ডিএসসিসি ও স্বাস্থ্য মন্ত্রনালয় ফার্মেসি বন্ধের সিদ্ধান্তে মুখোমুখি ১ সেপ্টেম্বর থেকে ফার্মেসি বন্ধ করার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জরুরি এ সেবার সময়সীমা বেঁধে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া আসে সব মহল থেকে। তবু নিজেদের সিদ্ধান্তে অটল ডিএসসিসি। সংস্থাটির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১২টার মধ্যে মহল্লার ওষুধের দোকান বন্ধ করতে হবে। আর রাত ২টার পর বন্ধ করতে হবে হাসপাতালের সঙ্গে যুক্ত ওষুধের দোকান। ডিএসসিসির এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। সাধারণ মানুষের বক্তব্য, মানুষ কখন অসুস্থ হবে, কখন ওষুধ কিনবে, কখন ওষুধ খাবে— সেই সময় বেঁধে দেওয়ার কোনো এখতিয়ার সিটি করপোরেশনের নেই। রাত ২টার পর কেউ অসুস্থ হলে কোথায় ওষুধ পাবে। তাই রাতে ওষুধের দোকান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। সমালোচনার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী...
অতিঃ সচিবের ২৯ বইয়ের জন্য পুরা তালিকা বাতিল

অতিঃ সচিবের ২৯ বইয়ের জন্য পুরা তালিকা বাতিল

জাতীয়, প্রচ্ছদ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনা প্রকল্পের তালিকা বাতিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, প্রবল সমালোচনার মুখে অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলাম বুলবুলের লেখা ২৯ বইসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। কে এম আলী আজম বলেছেন, ‘বইয়ের তালিকাটি বাতিল করা হয়েছে। এখন নতুন তালিকা করা হবে নাকি বিষয় উল্লেখ করে দেওয়া হবে, সেজন্য একটি কমিটি করা হবে। বৈঠক করে তালিকা ঠিক করা হবে। এটি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কার্যক্রম না চালানোর জন্য বলা হয়েছে।’ গতকাল রোববার কে এম আলী আজম সাংবাদিকদের বলেছিলেন, ‘তালিকায় একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে তা সংশোধন বা বাতিল করা হবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জন্য এ বইয়ের তালিকা করা হ...
সম্রাটের জামিন বাতিলের শুনানির জন্য আদালতের অনুমতি

সম্রাটের জামিন বাতিলের শুনানির জন্য আদালতের অনুমতি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আজ হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে দুদকের করা সম্রাটের জামিন পুনরায় বাতিলের আবেদনের বিষয়ে শুনানির জন্য অনুমতি দিয়েছে। জামিনে মুক্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে রবিবার (২৮ আগস্ট) উচ্চ আদালতে আবেদন করে দুদক। আদালতে আজ দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন একেএম আমিন উদ্দিন মানিক। সম্রাটের জামিন শর্তে আদালত বলেছেন, তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না। আক্তার-হোসেন/ডিএসই ...
তিন কোটি টাকার আফিম আটক করেছে র‍্যাব

তিন কোটি টাকার আফিম আটক করেছে র‍্যাব

জাতীয়, প্রচ্ছদ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়ক থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের আফিমসহ সুমন তঞ্চংগ্যা (২৮)  নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।   ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম সহ আটক সুমন তঞ্চংগ্যা সোমবার (২৯ আগস্ট) দুপুরে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এতথ্য জানান।  নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে সুমন তঞ্চংগ্যাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়। সুমন তঞ্চংগ্যা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য দীর্ঘদিন ধরে তিনি দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে মাদকদ্রব্য (আফিম) সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ...
ইভিএম খুব ভালো পদ্ধতি,   এ যন্ত্রের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে – জাপানি রাষ্ট্রদূত

ইভিএম খুব ভালো পদ্ধতি, এ যন্ত্রের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে – জাপানি রাষ্ট্রদূত

জাতীয়, প্রচ্ছদ
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর সোমবার (২৯ আগস্ট) জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানতে আমি সিইসির সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিলাম। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন, সে বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেন, বিরাজমান রাজনৈতিক সংকট দূর করে অধিক অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনের প্রচেষ্টা চালাবে বলে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা জাপানের। ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইভিএম নিয়ে সিইসি কথা বলেছেন। এটা খুব ভালো পদ্ধতি। ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলেছেন। এ যন্ত্রের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করি। বর্তমানে ব্যবস্থার মধ্যে বড় দ...
জাতির পিতার প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের ফুল দিয়ে শ্রদ্ধা

জাতির পিতার প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের ফুল দিয়ে শ্রদ্ধা

জাতীয়, প্রচ্ছদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। সোমবার (২৯ আগস্ট) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন। তিনি য...
পদ্মা ব্যাকের ঋণ জালিয়াতি – এমডি সহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পদ্মা ব্যাকের ঋণ জালিয়াতি – এমডি সহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক ১০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে পদ্মা ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী সহ ১১ জনের বিরুদ্ধে আজ সোমবার (২৯ আগষ্ট) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক। মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশের ক্ষমতার অপব্যবহার করে ঋণ গ্রহীতার বন্ধকী করা সম্পত্তির ফোর্সড সেল ভেল্যু কম জানা সত্ত্বেও ও পূর্বে প্রদত্ত ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরও ১০ কোটি টাকা ৩ মাস মেয়াদী টাইম ঋণ প্রদান করেন। ওই টাকা স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ও নগদে উত্তোলণ করে উক্ত দশ কোটি টাকা আত্মসাৎ ও সহযোগিতার অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ ...
বাংলাদেশ সীমান্তে মায়ানমারের মর্টারশেল নিক্ষেপ

বাংলাদেশ সীমান্তে মায়ানমারের মর্টারশেল নিক্ষেপ

জাতীয়, প্রচ্ছদ
বান্দরবান জেলার তমব্রু সীমান্তে মায়ানমারের মর্টারশেল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমার থেকে বাংলাদেশের বান্দরবান জেলার তমব্রু সীমান্তে দুটি মর্টারশেল ছোড়ার ঘটনায় দেশটির কাছে কড়া প্রতিবাদ জানানো হবে। পররাষ্ট্র সচিব বলেন, আমরা এ ধরনের ঘটনায় সাধারণত প্রতিবাদ করে থাকি। এবারও কড়া প্রতিবাদ জানাবো— যেন বাংলাদেশ ভূখণ্ডে এ ধরনের বিষয় আর না ঘটে। মর্টারশেল পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত— সেটাও খতিয়ে দেখা হবে। রোববার দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদ এলাকা থেকে মর্টারশেল দুটি উদ্ধার করা হয়। মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া একটি মর্টারশেলের গোলা তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদের পাশে এবং আরেকটি মর্টারশেল ওই এলাকার আনুমানিক ২০০ গজ পূর্বে জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে। তবে গোলা দ...