বাংলাদেশের ক্রয় করা গোলাবারুদ সহ ইউক্রেনীয় বিমান বিধ্বস্ত
আশিক কামাল
গোলাবারুদবাহী ইউক্রেইনীয় উড়োজাহাজ বাংলাদেশে আসার পথে গ্রিসে বিধ্বস্ত
রয়টার্স জানিয়েছে, সার্বিয়ার বানানো গোলাবারুদবাহী একটি ইউক্রেইনীয় উড়োজাহাজ বাংলাদেশে আসার পথে গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর কাভালার কাছে বিধ্বস্ত হয়েছে।
শনিবার সার্বিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় ইউক্রেইনের উড়োজাহাজটি। ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন, কিন্তু তার আগেই বিমানটি বিধ্বস্ত হয়।
এব্যপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “আমি এটুকু বলতে পারি, এই অস্ত্র পুলিশের নয়, কারণ পুলিশ সার্বিয়া থেকে অস্ত্র কেনে না। অন্য কোনো বাহিনীর কিনা তা আমার জানা নেই। আর বিজিবির কিনা তা এই মুহূর্তে বলতে পারছি না।”
তবে আন্তনভ-১২ পরিবহন উড়োজাহাজটি যে বাংলাদেশেই আসছিল, তা নিশ্চিত করেছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পর...









