মালয়েশিয়ায় কর্মী নিয়োগের আলোচনা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ
বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে বুধবার (২০ জুলাই) কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তারা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ড. মোমেন মালয়েশিয়ার নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উভয় দেশের কূটনৈতিক সম্পর...









