কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে দ্বিতীয়বারের মতো ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানার পর বৃহস্পতিবার ভোরে কুয়েত ও বাহরাইনে তারা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত তেহরান।
বিবৃতিতে রেভল্যুশনারি গার্ড জানায়, তারা কুয়েতের আরিফজান ও আলি আল সালেমে এবং বাহরাইনের জুফাইর ও শেখ ঈসার মার্কিন ঘাঁটিগুলোর ‘প্রধান অবকাঠামো ও স্থাপনাগুলোতে’ ক্ষেপণাস্ত্র ও ড্রোনযোগে আঘাত হেনেছে।
গাল্ফ নিউজ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বাহরাইনে আকাশ হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বেজে ওঠে। নাগরিক ও বাসিন্দাদের ‘শান্ত থাকার আহ্বান জানিয়ে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে’।
যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের অন্য সামরিক ঘাঁটিগুলোতেও আক্রমণ বিস্তৃত হবে বলে সত...









