Wednesday, September 16

প্রচ্ছদ

অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করুন : ট্রাফিক বিভাগ, গুলশান

জাতীয়, প্রচ্ছদ
এ্যলিভেটেড এক্সেপ্রেসওয়ের কাকলী রেম্পের নিচে জলাবদ্ধতা আজ রোববার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। বার্তায় আরও জানানো হয়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। সকল মোটরযান চালক ও পথচারীদের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশের বার্তায় বলা হয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করুন। জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিকল্প সড়ক ব্যবহার করা সম্ভব হলে তা অ...

পাঁচ জেলার বিভিন্ন পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে

জাতীয়, প্রচ্ছদ
রবিবার (১২ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পাঁচ জেলার বিভিন্ন পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তথ্য অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে পানি বিপদসীমার ১০৭ সেন্টিমিটার এবং দোহাজারী (চট্টগ্রাম) পয়েন্টে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে ২৫ সেন্টিমিটার ও মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে ১৪ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোণা) পয়েন্টে ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৬টিতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ৬০টিতে কমেছে এবং একটি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে। এদিকে সুরমা নদীর কানাইঘাট, ছাতক ও সুনামগঞ্জ স্টেশন, তিস্তা নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্ট এবং মুহুরী নদী...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

জাতীয়, প্রচ্ছদ
আজ রোববার ভোর ৪টায় রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। সাবেক স্পিকার ও বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় জানায়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শোকবার্তায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমব...

বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক

প্রচ্ছদ, রাজনীতি
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান। বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে এমনটা বলছিলেন বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য। কানিজ-ফৌজিয়া/২২/ডিএসই ...

ঘুষ দিয়ে শিক্ষক হলে তাদের নৈতিকতা কোথায় থাকবে ?

প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ঘুষের বিনিময়ে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হলে শিক্ষার মান উন্নত হতে পারে না। তিনি বলেছেন, ‘৫ থেকে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে কেউ যদি শিক্ষক হন, তবে তিনি শিক্ষার্থীদের কী শেখাবেন এবং তার নিজের নৈতিকতাই-বা কোথায় থাকবে? এই ঘাটতির কারণে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো নতুন প্রজন্ম গড়ে উঠছে না। অতীতের শিক্ষকদের উৎসর্গ ও নৈতিকতার কথা স্মরণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আজ থেকে ৫০, ৬০ বা ৭০ বছর আগে শিক্ষকদের মধ্যে একধরনের প্রাণ উৎসর্গকারী প্রেরণা ছিল যে ছাত্রকে মানুষ করতে হবে। শিক্ষকরা পাড়া-মহল্লায় ঘুরে খোঁজ নিতেন ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করছে কি না। হামিম/১৪/ডিএসই ...
সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার গণমাধ্যমে প্রচারে আইনি নিষেধাজ্ঞা রয়েছে

সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার গণমাধ্যমে প্রচারে আইনি নিষেধাজ্ঞা রয়েছে

জাতীয়, প্রচ্ছদ
শুক্রবার (১০ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার কোনও ধরনের ভাষণ, বিবৃতি, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বক্তব্য প্রচার বা প্রকাশ না করতে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। তথ্য বিবরণীতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এছাড়া দেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত কোনও পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনও বক্তব্য সরাসরি বা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম...
বন্যা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

বন্যা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জাতীয়, প্রচ্ছদ
শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি জানা যায়, টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলায় ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এতে বলা হয়, টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী—এ চারটি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর ফলে এসব এলাকার প্রায় চার লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও ...
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম

প্রচ্ছদ, রাজনীতি
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে এক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, যে ডিসেম্বরে পলাতক শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন। সরকার ও জনগণের সাথে আমরাও চাই সে দেশে ফিরলে তার ফাঁসির রায় কার্যকর করা হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, 'শেখ হাসিনা কিভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে নাকি ফাঁসীতে ঝুলবে এসব ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে। সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভা...
বন্যাকবলিত এলাকা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী

বন্যাকবলিত এলাকা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১০ জুলাই) প্রায় সারাদিন তিনি বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে য...
সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে

সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে

জাতীয়, প্রচ্ছদ
আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ওপর হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল রাখার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী সরকার থাকবে, তা সব শ্রেণির মানুষের মতামত নিয়েই সিদ্ধান্ত হবে।’ তিনি জানান, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং জনগণের আকাঙ্ক্ষা সামনে রেখে বাস্তবায়ন করা হবে এবং জাতীয় সংসদের আগামী অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে। বৃ...