Wednesday, September 16

প্রচ্ছদ

তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন – এনডিটিভি

তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন – এনডিটিভি

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন এবং এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে। সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে থাকবে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরটি দুই দিনের হতে পারে এবং মূলত দ্বিপক্ষীয় আলোচনাকেন্দ্রিক হবে। তবে সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভারত তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। ...
ডারউইনে দূর্দান্ত বাংলাদেশ

ডারউইনে দূর্দান্ত বাংলাদেশ

খেলাধুলা, প্রচ্ছদ
ডারউইন : দুই দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রানে দিন শেষ করে বাংলাদেশের লিড এখন ১৫৩ রানের। প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষদিকে অস্ট্রেলিয়া তিন উইকেট দ্রুত তুলে কিছুটা স্বস্তি পেলেও, তার আগে প্রায় পুরো দিনই ছিল বাংলাদেশের দাপট। তানজিদ হাসানের দুর্দান্ত সেঞ্চুরি (১০১) বাংলাদেশের ইনিংসকে দিয়েছে শক্ত ভিত। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়েছেন। ১৯৬৪ সালে হানিফ মোহাম্মদের পর অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় এশিয়ান ব্যাটার হয়েছেন তানজিদ। এটি তার ক্যারিয়ারেরও প্রথম সেঞ্চুরি। দিনের শুরুতে মুমিনুল হকের (৪৯) বিদায়ে ভাঙে তার সঙ্গে করা ১০২ রানের জুটি। তার পর অন্য প্রান্তে তার সঙ্গী হওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ছিলেন দুর্...
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের পরিকল্পনাহীনতা ও জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতার ফল

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের পরিকল্পনাহীনতা ও জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতার ফল

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে সরকারের পরিকল্পনাহীনতা, জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতা ও ভুল অগ্রাধিকারের ফল দাবী করে বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি সংকটকে আরও খারাপ করেছে, তবে সংকটের মূল কারণ যুদ্ধ নয়; সরকারের অব্যবস্থাপনা। হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সিদ্ধান্ত নেওয়ার সময় সরকার প্রয়োজনীয় অর্থায়ন পরিকল্পনা করেনি। তার অভিযোগ, ভর্তুকির চাপ সামলাতে ক্যাপাসিটি চার্জ বা বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের নির্দিষ্ট অর্থপ্রদানের জায়গায় কাটছাঁট না করে কয়লা ও ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্র এবং আমদানি করা বিদ্যুতের অর্থ কমানো হয়েছে। এর ফলে উৎপাদন ও আমদানি কমেছে বলে তিনি দাবি করে...
প্রধানমন্ত্রীর সাথে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
ঢাকা : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (EGMO) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। সাক্ষাৎকালে দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম তৃণমূল ও স্কুল পর্যায়ে আরও বিস্তৃত করার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের জন্য তহবিল গঠন এবং Activity-Oriented Mathematics চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জানান। পাশাপাশি স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে পৃথক পরীক্ষা চালুর প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত...
ফোর-টুয়েন্টি তিশা – আদালতে আত্মসমার্পনে জামিন

ফোর-টুয়েন্টি তিশা – আদালতে আত্মসমার্পনে জামিন

প্রচ্ছদ, বিনোদন
ঢাকা : শাড়ি প্রতারনার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে এই আইনি জটিলতা তৈরি করাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি তানজিন তিশার। তার কথায়, ‘একটি ২৭ হাজার টাকা মূল্যের শাড়ির জন্য বলা হচ্ছে, আমি নাকি আত্মসাত করেছি! আমার দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার। এটি কোনোভাবেই কাম্য নয় যে, আমাকে মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে। আমি যেন সঠিক ও ন্যায়বিচার পাই, এটাই আমার একমাত্র কামনা।’ কানিজ-১৩/ডিএসই-৮...
রাষ্ট্রপতির চুড়ান্ত মনোনয়ন : মির্জা ফখরুলের ধৈর্য ও সংগ্রামের ইতিহাস

রাষ্ট্রপতির চুড়ান্ত মনোনয়ন : মির্জা ফখরুলের ধৈর্য ও সংগ্রামের ইতিহাস

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা।সেকারনে আজই নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ...
রাশিয়ার পাল্টা পদক্ষেপ নির্দিষ্ট জলসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না – পুতিন

রাশিয়ার পাল্টা পদক্ষেপ নির্দিষ্ট জলসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না – পুতিন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'তাস' এর এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো যদি রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করা শুরু করে, তবে মস্কোও ঠিক একই ধরনের পাল্টা পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই হুুঁশিয়ারির পর রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (প্যাসিফিক ফ্লিট) কমান্ডার বলেছেন যে, তার বাহিনী বিদেশি জাহাজগুলো 'পরিদর্শন ও আটক’ করতে প্রস্তুত।" ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ওপর চাপ বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। শত শত জাহাজের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর পাশাপাশি বেশ কিছু বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের তল্লাশির জন্য আটক করছে ইইউ দেশগুলো। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর সন্দেহে থাকা এসব জাহাজের বিরুদ্ধে সমুদ্রে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পথ খুঁজছে ইউরোপের বেশ কয়েকটি দেশের সরকার। ইউরোপীয় দে...
বাংলা কিউআর ব্যবহার করে অন্যজনের হিসাবে টাকা পাঠানো যাবে

বাংলা কিউআর ব্যবহার করে অন্যজনের হিসাবে টাকা পাঠানো যাবে

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ঢাকা : আগামী ১ নভেম্বর থেকে শুধু দোকান বা প্রতিষ্ঠানে পণ্য ও সেবার মূল্য পরিশোধ নয়, ‘বাংলা কিউআর’ ব্যবহার করে সরাসরি একজনের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অন্যজনের হিসাবে টাকা পাঠানো যাবে। তাছাড়া আন্ত:ব্যাংক লেনদেনে কোনো চার্জ লাগবে না। ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সবার নাগালের মধ্যে আনতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সুবিধা চালু করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মোবাইল অ্যাপে কিউআর তৈরি, স্ক্যান এবং গ্যালারি থেকে কিউআর কোডের ছবি আপলোডের সুবিধা যুক্ত করত...
প্রতিটি অপ্রয়োজনীয় সশরীরে যোগাযোগ দেরি, পক্ষপাত কিংবা লেনদেনের নতুন সুযোগ তৈরি করে

প্রতিটি অপ্রয়োজনীয় সশরীরে যোগাযোগ দেরি, পক্ষপাত কিংবা লেনদেনের নতুন সুযোগ তৈরি করে

প্রচ্ছদ
ঢাকা : বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমান জীবনের দ্বিতীয় ড্রাইভিং টেস্ট দেওয়ার অভিজ্ঞতা, বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনা, নিরাপত্তা, আইন প্রয়োগ ও সরকারি সেবার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। পোস্টে জাইমা রহমান লেখেন, ‘গত সপ্তাহে আমি জীবনের দ্বিতীয় ড্রাইভিং টেস্ট দিলাম, এবার বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতির জন্য। প্রথমটি দিয়েছিলাম লন্ডনে, দশ বছরেরও বেশি আগে। দুটিতেই প্রথমবারে উত্তীর্ণ হয়েছি। কিন্তু গাড়ি চালানোর বাস্তবতার জন্য একটি পরীক্ষা আমাকে যতটা প্রস্তুত করেছে, অন্যটি ততটা করেনি।’ ‘এখানকার পুরো প্রক্রিয়াটির ভেতর দিয়ে যেতে যেতে আমি কেবল ড্রাইভিং টেস্ট বা লাইসেন্স নিয়ে ভাবিনি। ভেবেছি আমাদের সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা নিয়ে, আর সেই সড়ক নিয়ন্ত্রণের জন্য তৈরি ব্যবস্থাগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে।’ ‘অনেক তরুণ বাংল...
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

জাতীয়, প্রচ্ছদ
  ঢাকা : আজ ১২ আগস্ট। ১৯৬৯ সালের এই দিনে  জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচার থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত থেকে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখেন। আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন। ডেস্ক-রিপোর...