Wednesday, September 16

প্রচ্ছদ

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়ে ইতিহাস

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়ে ইতিহাস

খেলাধুলা, প্রচ্ছদ
ডারউইন : অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়ে ইতিহাস লিখল নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন এগিয়ে ১-০ ব্যবধানে। সামনে আরও একটি টেস্ট। অস্ট্রেলিয়া: ১৯৮ ও ২৮৪ বাংলাদেশ: ৪২৬ ও ৫৭/১ ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী এই জয়ের নায়ক বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ। ৬৬ রানে ৫ উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, চতুর্থ ইনিংসে চাপের মুখে স্পিন কতটা ভয়ংকর হতে পারে। হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। পুরো ম্যাচে তার শিকার ৯ উইকেট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি তাদের ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচিয়েছে। কিন্তু বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো বড় পুঁজি এনে দিতে পারেনি। ২৮৪ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার লড়াই। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়াই ছিল পরিষ্কার ফে...
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে রোববার সভা

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে রোববার সভা

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা চূড়ান্ত করতে রোববার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হবে। সূত্রগুলো জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু এবং নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি শেষে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার কথা রয়েছে। এব্যপারে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনলাইন ভর্তির কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, ভর্তির পদ্ধতিটা আগের মতোই শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে আবেদন করবে, স্বয়ংক্রিয়ভাবে তার জন্য আসন বরাদ্দ হবে। উল্লেখ্য গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শত...
বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতা অন্তর্ভুক্ত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতা অন্তর্ভুক্ত

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও দলীয় সিদ্ধান্তের আলোকে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূ...
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস : ঢাকা-দিল্লির বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যয়

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস : ঢাকা-দিল্লির বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যয়

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, "বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের বন্ধনই দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি"। আজ শনিবার সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে দেশটির ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভবিষ্যতেও বিভিন্ন খাতে ঢাকা-দিল্লি অংশীদারত্ব টিকিয়ে রাখার প্রত্যয় তুলে ধরেন তিনি। এতে যোগ দেন বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকেরা। তাঁদের উদ্দেশে পাঠ করা হয় ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণী। ভারতের হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, মানুষের সঙ্গে মানুষের বন্ধনই হচ্ছে প্রতিবেশী দুই দেশের সম্পর্কের প্রাণস্পন্দন। আমরা উপলব্ধি করি যে অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে গড়ে ওঠা মানুষে মানুষে যোগাযোগই এই সম্পর্কের মূল ভিত্তি। এটিই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন...
ঠিকাদারি ও টেন্ডার ভাগাভাগির জন্য দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে

ঠিকাদারি ও টেন্ডার ভাগাভাগির জন্য দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে

প্রচ্ছদ, রাজনীতি
খুলনা : আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে- তা কেবল সরকার বা রাজনৈতিক দলের হাতে ছেড়ে না দিয়ে তরুণদের এর পাহারাদার হতে হবে। নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না। খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, একই মায়ের পেটে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে স্বীকার করে আরেক জনকে অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। একই দিনে হওয়া জাতীয় নির্বাচন ও গণভোটের ফলের মধ্যে একটিকে গ্রহণ করে আরেকটিকে অস্বীকার করা যায় না। বিএনপির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপির নেতারা জুলাই সনদ মা...
ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : শুক্রবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, রাজধানীর উত্তরা এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা লুটের ঘটনায় সন্দেহভাজন ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত কমিশনার শফিকুল বলেন, ‘গ্রেপ্তার পাঁচজনই একটি ডাকাত চক্রের সদস্য। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল সংবাদ সম্মেলনে জানানো হবে।’ গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় ক্রাউন প্লাজার সামনে ডাকাতির এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তরার ডিএল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আবদুল করিম বিমানবন্দর থানায় ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। হামিম-১৫/ডিএসই-৮...
গ্যাস, বিদ্যুৎ সমস্যার জন্য সরকারের অপরিকল্পনা ও নজিরবিহীন লুটপাট দায়ী

গ্যাস, বিদ্যুৎ সমস্যার জন্য সরকারের অপরিকল্পনা ও নজিরবিহীন লুটপাট দায়ী

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। তিনি বলেন, পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগছে এই মুহূর্তে। সরকারের অপরিকল্পনা, নজিরবিহীন লুটপাট দুর্নীতি এর জন্য দায়ী। পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও দখলবাজি এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয় বলে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “তারা বলছিল এই বাজেট হওয়ার পরে কোনো কিছুর দাম বাড়ে নাই; কোনো কিছুর...
রোম থেকে একই পরিবারের নিহত তিন বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

রোম থেকে একই পরিবারের নিহত তিন বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
নোয়াখালী : ইতালির রাজধানী রোমে দুর্বৃত্ত কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব শাহাদতের ধারালো অস্ত্রের আঘাতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে। শুক্রবার সকাল ৯টার দিকে লাশবাহী একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পৈতৃক বাড়িতে নেওয়া হয়। নিহতরা হলেন—চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৪৪), তার স্ত্রী মমতাজ বেগম আরজু (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু অরোরা ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত হয়ে বেঁচে যাওয়া নিহত দম্পতির একমাত্র ছেলে অয়ন বাবা, মা ও ছোট বোনের মরদেহ নিয়ে দেশে ফিরেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে স্বজনরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ গ্রহণ ...
৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আগামীকাল বা পরশুর মধ্যে একটি বুকলেট দেয়া হবে

৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আগামীকাল বা পরশুর মধ্যে একটি বুকলেট দেয়া হবে

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : আজ শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সরকারের ছয়মাস পূর্তিতে নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফায় দেওয়া অঙ্গীকারের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। তিনি বলেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ, আবার কোথাও ১০০ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, সরকারকে প্রথমে প্রস্তুতি নিতে হয়, প্রশাসনকে গুছিয়ে নিতে হয় এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইমপ্লিমেন্টিং ইন্সট্রুমেন্ট’ প্রস্তুত করতে হয়। এ প্রস্তুতি পর্বে সময় লাগে। পরবর্তী ছয় মাসে কর্মসূচিগুলো আরও জোরালোভাবে এগিয়ে যাবে এবং সফলভাবে বাস্তবায়ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রুহুল কবির রিজভী আরও বলেন, এ বিষয়ে লি...
আমার বাপেরে কোপাইছে ১৫ জন, একারনে আমিও কোপাইছি

আমার বাপেরে কোপাইছে ১৫ জন, একারনে আমিও কোপাইছি

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ময়মনসিংহ : জেলা সদরের মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে রাব্বী হত্যা মামলার প্রধান আসামি আবদুল খালেক (২৭) নামের এক যুবককে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গতকাল হত্যাকাণ্ডের পর সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে আগুন দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার আট ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত আবদুল খালেককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল খালেক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাব্বিকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে তিনি বড় একটি দা বা হাঁসুয়া ব্যবহার করেছেন বলেও উল্লেখ কর...