Wednesday, September 16

প্রচ্ছদ

মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় ৪ জনের মৃত্যু

মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় ৪ জনের মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজনের প্রাণ গেছে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ৯ জন। ওসি বলেন, বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছে বলে জানান ওসি টুটুল।   তপন/১১/ডিএসই ...
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক – নিরব বিএনপি

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক – নিরব বিএনপি

জাতীয়, প্রচ্ছদ
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর পর দুদিন জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নিরব বিএনপি। দলটির ফরেইন উইংয়ের পক্ষ থেকে বৈঠকগুলোকে ‘প্রাসঙ্গিক ও দ্বিপাক্ষিক’ হিসেবে অভিহিত করা হলেও এর বেশি কোনও প্রসঙ্গ উত্থাপনে নারাজ দলটির নেতারা। এমনকি ব্যক্তিগত আলাপেও বিএনপির নীতিনির্ধারকরা কোনও ধরনের মন্তব্য করতে রাজি হননি। গত ১২ জুলাই জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস ও ১৩ জুলাই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বিএনপির ফরেন উইং ও দলটির চেয়ারপারসনের কার্যালয়ের দায়িত্বশীলরা বলছেন, বৈঠকের গুরুত্ব অনুযায়ী উভয়পক্ষ নীরব অবস্থানে।...
শ্রীলঙ্কায় রনিল বিক্রমাসিংহের  ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ

শ্রীলঙ্কায় রনিল বিক্রমাসিংহের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে নিউজওয়্যার জানিয়েছে, প্রধান বিচারপতি জয়নাথ জয়সূর্য শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ান। আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হবে। আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলানোর এখতিয়ার পেলেও রনিল বিক্রমাসিংহে নিজেও প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন। অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যাপক গণবিক্ষোভের মুখে বুধবার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন শুরু করেছিলেন বিক্রমাসিংহে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম পদক্ষেপ ছিল সারা দেশে জরুরি অবস্থা জারি এবং পশ্চিম প্রদেশে কারফিউ জারি যেখানে দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোর অবস্...
বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার

বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জাতীয়, প্রচ্ছদ
বিশ্বজিৎ দাশ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন গ্রেফতার বিশ্বজিৎ দাশ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, বিশ্বজিৎ হত্যা মামলায় আলাউদ্দিন যাবজ্জীবন সাজার ৪ নাম্বার আসামি। রায় ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াতেন তিনি।  ওসি দীপক কুমার বলেন, “আলাউদ্দিনের বিরুদ্ধে যেহেতু পঞ্চগড়ের অটোয়ারী থানায় ওয়ারেন্ট ছিল তাই ওই থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। আজই তাকে হস্তান্তর করা হবে।” ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার সুত্রাপুরের বাহাদুর শাহ পার্কের সামনে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলায় পরবর্তীতে ২০১৩ সালের ডিসেম্বরে ঢাকার...
মেয়র ব্যারিস্টার তাপসের আকস্মিক বুড়িগঙ্গা আদি চ্যানেল পরিদর্শন

মেয়র ব্যারিস্টার তাপসের আকস্মিক বুড়িগঙ্গা আদি চ্যানেল পরিদর্শন

জাতীয়, প্রচ্ছদ
আকস্মিক পরিদর্শনে অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বুধবার (১৩ জুলাই)  বুড়িগঙ্গা আদি চ্যানেল পুনরুদ্ধারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি একটি ১০ তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙার নির্দেশ দেন। এসময় খালের মধ্যে নবনির্মিত একটি ১০ তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে তাপস বলেন, খালের মধ্যে শিয়ার (Shear) ওয়াল দিয়েছে! খালের মধ্যে তো শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে শিয়ার ওয়াল হবে। তারপরে তার ভবন হবে। সে তো খালের মধ্যে শিয়ার ওয়াল দিয়েছে। এটি ভাঙা যাবে।  পরিদর্শনকালে মেয়র খালে...
অনিয়মের অভিযোগে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের বদলি

অনিয়মের অভিযোগে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের বদলি

জাতীয়, প্রচ্ছদ
বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে বদলি করা হয়েছে। তাকে পাঠানো হয়েছে সমাজসেবা অধিদপ্তরের ডিজি হিসেবে। আর বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন। মাত্র এক বছর চার মাসের মাথায় বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বদলির কারণ ‘জনস্বার্থ’ উল্লেখ করা হলেও অনেকেই বলছেন, সাম্প্রতিক বিমানের নানা ‘অনিয়ম’র কারণে বদলি করা হয়েছে তাকে।  বিমানের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, চার কোটি টাকারও বেশি সরকারি টাকা খরচ করে কানাডার টরন্টোতে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা, পাইলট নিয়োগে নানা রকম অনিয়ম, পরিকল্পনা অনুযায়ী আমেরিকা...
পররাষ্ট্র ক্যাডারের ৮  জনকে সচিব পদ মর্যাদায় পদোন্নতি

পররাষ্ট্র ক্যাডারের ৮ জনকে সচিব পদ মর্যাদায় পদোন্নতি

জাতীয়, প্রচ্ছদ
রাষ্ট্রদূত পদের আট জনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক‌টি প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র ক্যাডারের অতিরিক্ত সচিব মর্যাদায় বি‌দে‌শে বাংলা‌দে‌শের হ‌য়ে দা‌য়িত্ব পালন করা আট রাষ্ট্রদূত ও হাইক‌মিশনার‌কে সচিব পদ মর্যাদায় পদোন্নতি দেওয়া হ‌য়ে‌ছে। প্রজ্ঞাপ‌নে বলা হয়, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত পদে আট জনকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া রাষ্ট্রদূতরা হ‌লেন, মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম, মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার গোলাম সারোয়ার, যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান (তিনি ভারতের হাইকমিশনার হিসেবে এরই ম...
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনীর ১০ কোটি টাকার চেক হস্তান্তর

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনীর ১০ কোটি টাকার চেক হস্তান্তর

জাতীয়, প্রচ্ছদ
বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যার্থে সেনাপ্রধানের চেক হস্তান্তর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটসহ উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেটসহ দেশের উত্তরাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যার্থে সেনাপ্রধান এই চেক হস্তান্তর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।  বিজ...
বাস উল্টে বনানীতে  পথচারী নিহত

বাস উল্টে বনানীতে পথচারী নিহত

জাতীয়, প্রচ্ছদ
ছবি - সংগৃহীত বুধবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাব্বির/২৩/ডিএসই ...
বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

জাতীয়, প্রচ্ছদ
বৃহস্পতিবার থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করবেন আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে দেশে ফিরতে শুরু করবেন বাংলাদেশি হজযাত্রীরা। তবে প্রথম ফিরতি ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা এখনো নির্ধারণ হয়নি। বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে মঙ্গলবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা হয়। সভায় হজ পরবর্তী ব্যবস্থাপনার করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধিদলসহ এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস...