Wednesday, September 16

জাতীয়

মন্ত্রিপরিষদের নতুন ছয় সদস্য শপথ গ্রহণ করেছেন

মন্ত্রিপরিষদের নতুন ছয় সদস্য শপথ গ্রহণ করেছেন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বঙ্গভবনে মন্ত্রিপরিষদের নতুন ছয় সদস্য শপথ গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে চারজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী রয়েছেন। শপথ পাঠকরান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির শপথগ্রহণের পরপরই মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ পাঠ শুরু হয়। প্রথমে চার মন্ত্রী, এরপর দুই প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নতুন শপথ নেয়া মন্ত্রীরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এমপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, সাচিং প্রু জেরী এমপি ও এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। প্রতিমন্ত্রীরা হলেন, শামীম কায়সার লিংকন এমপি ও হুমায়ুন কবির। রেজা-২১/ডিএসই-৮...
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। এর আগেই অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জোবায়দা রহমান, অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস সহ সরকারের মন্ত্রিসভার সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে অনুষ্ঠানস্থলের মূলমঞ্চে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নওরিন-২১/ডিএসই-৮...
সেলিনা সুলতানা কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) প্রথম নারী  মহাপরিচালক

সেলিনা সুলতানা কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) প্রথম নারী মহাপরিচালক

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : পৃথক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল ও গোয়েন্দা ইউনিটের প্রধানসহ ১২জন অতিরিক্ত কর কমিশনারকে প্রথমে কর কমিশনার হিসেবে চলতি দায়িত্ব দেয়; পরে তাদের সহ অন্যান্য আরো ১০ জনকে পদায়ন করা হয় বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটগুলোতে। ঢাকার কর অঞ্চল-৪ এ কমিশনারের দায়িত্ব পালন করা সেলিনা সুলতানাকে প্রথম কোনো নারী হিসাবে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বে আনা হয়েছে। সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে দেওয়া হয়েছে ঢাকার কর অঞ্চল-৮ এর দায়িত্ব। নওরিন-২০/ডিএসই-৮...
প্রত্যক্ষ ভোটে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

প্রত্যক্ষ ভোটে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

জাতীয়, প্রচ্ছদ
  ঢাকা : আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টায় এবং শেষ হয় বিকেল ৫টায়। নির্বাচনে প্রার্থী ছিলেন দুইজন— বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এলডিপি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, যাদের প্রত্যেকেই সংসদ সদস্য। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ফলাফল ঘোষণার পর মির্জা ফখরুলকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঢা...
জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ

জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. আশরাফুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে পুনর্গঠিত কমিটির তথ্য আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এসব কমিটির অধিকাংশ কয়েক বছর আগে গঠিত হওয়ায় বর্তমানে সেগুলো হালনাগাদ নেই। এছাড়া কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রম সংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না। ফলে বিদ্যমান সব কমিটি পুনর্গঠন করে হালনাগাদ করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার বিদ...
রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে

রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর পাশাপাশি মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধও ওই এলাকায় চলছে। দেশের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর পাশাপাশি মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধও ওই এলাকায় চলছে। সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ, জ্বালানি সংকটসহ নানা চ্যালেঞ্জও রয়েছে। তিনি বলেন, এসব বিষয়ে কোর্সে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করেছেন। এর ফলে নিজ ...

প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
ঢাকা : আজ ‎বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির ৭ ও মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়াসহ মোট ১৪ উপজেলার মানুষ এ টিকা পাবে। মন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। পাশাপাশি মাঠপর্যায়ে জোরদার পদক্ষেপের কারণে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন জানান। পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলার গর্ভবতী নারী ছাড়াও এক বছরের বেশি বয়সী প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ পাবেন এই ওরাল ভ্যাকসিন। নওরিন-২০/ডিএসই-৮...
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : দীর্ঘ প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টায় জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপরীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। ৩৫ বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর ১৯৯১ সালে। তখন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী ছিলেন আবদুর রহমান বিশ্বাস। তার বিপরীতে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। শেষ পর্যন্ত জয়ী হন আবদুর রহমান বিশ্বাস। রেজা-২০/ডিএসই-৮...
নতুন রাজশাহী বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার

নতুন রাজশাহী বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তায় কাতারের আশ্বাস

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তায় কাতারের আশ্বাস

জাতীয়, প্রচ্ছদ
কাতার : বুধবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বর্ণনা করেন এবং আশ্বস্ত করেন যে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে। খলিলুর রহমান কাতারের নেতাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। তিনি কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নে কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন, যা বৃহত্তর অঞ্চল ও এর বাইরেও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপ...