Wednesday, July 29

পৃথিবীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন আমাদের প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম

পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছেন তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ আগস্ট) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার কথা চিন্তা করে ধানমন্ডি ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে বিপুল পরিমাণ সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন করা হয়েছে।

পৃথিবীর এখন যারা প্রধানমন্ত্রী আছেন, সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। ওনার ওপর একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস আল্লাহ ওনার হায়াত রেখেছেন, তাই তিনি আমাদের মধ্যে আছেন। না হলে ওনার বেঁচে থাকার কথা না। এদিকটা মাথায় রেখে সবসময়ই তার নিরাপত্তা ঝুঁকিতে থাকি। প্রধানমন্ত্রী যতদিন থাকবে, বাংলাদেশে আওয়ামী লীগের যতদিন অস্তিত্ব থাকবে ততদিন ধানমন্ডি ৩২ নম্বরে আসবে। তাই যারা ষড়যন্ত্র করতে চায় তারা চাইলে ১০ বছর ধরে পরিকল্পনা করতে পারে। বিষয়টা মাথায় রেখে, দেশীয়-আন্তর্জাতিক প্রেক্ষাপট, নিরাপত্তার ঝুঁকির বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। 

শফিকুল ইসলাম বলেন,  ধানমন্ডি ৩২ নম্বর বাঙালির আবেগের জায়গা। ১৫ আগস্টের কষ্ট এবং শোকের সঙ্গে পালন করতে হাজার হাজার মানুষ ৩২ নম্বরে আসেন। সে অনুযায়ী এখানে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ এবং প্রণয়ন করা হয়েছে। ভেন্যুগুলো ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টরের মাধ্যমে সুইপিং করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে। লেকে নৌ পুলিশ ও নৌ বাহিনীর পেট্রোল টিম থাকবে।

রুপম-আলি/০৫/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *