Thursday, July 30

জাতীয়

ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে অনুষ্ঠান করার প্রস্তাব

ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে অনুষ্ঠান করার প্রস্তাব

জাতীয়, প্রচ্ছদ
লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টারে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে স্পিকার লিন্ডসে হোয়েল বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অনুষ্ঠান করার প্রস্তাব দিয়েছেন ওই দেশের সংসদের স্পিকার লিন্ডসে হোয়েল। সোমবার (২ আগস্ট) লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টারে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন লিন্ডসে। লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এবং কপ২৬ এ নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রিটিশ স্পিকার। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর উত্তরে স্পিকার শিরীন শারমি...
কূটনীতিক কাজী আনারকলিকে প্রত্যাহার

কূটনীতিক কাজী আনারকলিকে প্রত্যাহার

জাতীয়, প্রচ্ছদ
কূটনীতিক কাজী আনারকলি ইন্দোনেশিয়ার জাকার্তা দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনে দায়িত্বরত কূটনীতিক কাজী আনারকলিকে ফিরিয়ে এনেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাজী আনারকলির বাসায় অভিযান চালায় ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সে সময় তার বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগ ওঠে। পরে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাকে ঢাকায় ফেরত আনা হয়। চলতি বছরের ৫ জুন কাজী আনারকলির বাসায় অভিযান চালানো হয়। এর আগে ২০১৭ সালে গৃহকর্মী নিখোঁজের দায়ে যুক্তরাষ্ট্র থেকে কাজী আনারকলিকে ফিরিয়ে আনা হয়েছিল। জানা যায়, কূটনীতিক কাজী আনারকলি জাকার্তায় একজন নাইজেরিয়ার নাগরিকের সঙ্গে অ্যাপার্টমেন্ট শেয়ার করতেন। তিনি নাকি নাইজেরিয়ার নাগরিক মাদক রেখেছিলেন সে বিষয়ে এখনও জাকার্তার পক্ষ থেকে ঢাকাকে জানানো হয়নি। রবিন/৩৪/ডিএসই ...

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করে সমালোচনা ও বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই – সিইসি

জাতীয়, প্রচ্ছদ
নির্বাচন ভবনে আওয়ামী লীগের সঙ্গে সংলাপকালে সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে অতিমাত্রায় সমালোচনা ও তর্ক-বিতর্ক হচ্ছে, ‘নির্বাচন কমিশনের সমালোচনাও তীব্র ও তিক্ত। আমরা নিরপেক্ষ থেকে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করে সমালোচনা ও বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই।’ রোববার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগের সঙ্গে সংলাপকালে সিইসি এসব কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ দায়িত্ব। একইভাবে কমিশনকে সহায়তা করা সরকারের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ দায়িত্ব। আমরা সে দায়বদ্ধতা থেকেই সংলাপের আয়োজন করেছি। ১৯৭০ থেকে আমরা নির্বাচন দেখে এসেছি। ১৯৫৪ সালের নির্বাচন আমরা জানি। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন এক অ...

আদায় ১ হাজার ৫৬২ কোটি টাকা, সরকারি কোষাগারে জমা পড়েছে ৭ কোটি ৮৫ হাজার টাকা

জাতীয়, প্রচ্ছদ
দুই বছরে দেনমোহরের বিপরীতে কাজীরা আদায় করেছেন ১ হাজার ৫৬২ কোটি আট লাখ ৩৩ হাজার ৯৮৭ টাকা ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তিন পার্বত্য এলাকা ছাড়া দেশে ২০ লাখ ২০ হাজার ৭৪৯টি বিয়ে হয়েছে। এসব বিয়ের দেনমোহরের পরিমাণ ৯০ হাজার ৯৪০ কোটি ৬৯ লাখ ৬ হাজার ৩৫১ টাকা। এই দেনমোহরের বিপরীতে কাজীরা আদায় করেছেন" ১ হাজার ৫৬২ কোটি আট লাখ ৩৩ হাজার ৯৮৭ টাকা। এর মধ্যে সরকারি কোষাগারে জমা পড়েছে ৭ কোটি ৮৫ হাজার ৪৫৮ টাকা"। রোববার সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। মুসলিম বিয়েতে দেনমোহরের বিপরীতে নিবন্ধনে কাজী যে টাকা আদায় করেন, তার বড় অংশ সরকারি কোষাগারে নেওয়ার ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে মন্ত্রণালয় জানায়, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯-এ বলা আছে, একজন নিকাহ নিবন্ধক চা...

পুলিশ বিএনপির সংঘর্ষে ১ জন নিহত ৫০ জন আহত

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ রবিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আব্দুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঘটনাস্থল থেকে আট জনকে আটক করেছে পুলিশ। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, ‌‘বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উসকানিতে পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে যুবদলকর্মী আব্দুর রহিম শাহাদাতবরণ করেছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক নেতাকর্মী।’ সংঘর্ষে আহত ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হেসেন জানান, দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আট জনকে আটক করেছে পুলিশ। তিনি বলেন, ‌‘বিএনপির নেতাকর্মীরা অনুমতি না নিয়ে মিছিল করা...

২৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

জাতীয়, প্রচ্ছদ
সংবাদ সম্মেলনে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার টেকনাফের জালিয়ার দ্বীপে অবৈধভাবে প্রবেশকালে ২৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩১ জুলাই) ভোরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। এ সময় উপস্থিত ছিলেন- টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারি, অপারেশন অফিসার লেফটেনেন্ট এম মুহতাসিন বিল্লাহ (শাকিল)। লে. কর্নেল শেখ খালিদ জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। একপর্যায়ে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকায় করে ৩/৪ জন ব্যক্তিকে নাফ নদের শূন্যরেখা অতিক্রম করতে দেখেন তারা। এ সময় বিজিবির স...

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনও যৌক্তিকতা নেই, জনগনের আস্থাও নেই – জাতীয় পার্টি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ইভিএমে ভোট হলে আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার কথাও বলেছেন জাপা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের ঘোর বিরোধিতা করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দেশের মানুষের ইভিএমে আস্থা নেই দাবি করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনও যৌক্তিকতা নেই। ইভিএমে ভোট হলে আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার কথাও বলেছেন জাপা নেতারা। অবশ্য ইভিএম বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল কোনও মন্তব্য করেননি। রবিবার (৩১ জুলাই) জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। ইভিএমের বিরোধিতা করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘ইভিএমে আমাদের আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমারও এতে কোনও আস্থা নেই। মানুষ মনে করে ইভিএমে ভোট পাল্টে দেওয়া হলে কিছু করার নেই। কারণ ফলাফল রি-চেক করা যায় না।’ নির্বাচন কমিশনকে উদ্দে...

নতুন ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি

জাতীয়, প্রচ্ছদ
হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ আজ রবিবার (৩১ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।  নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন-জেলা ও দায়রা জজ (পি. আর. এল. ভোগরত) মো. শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, ঢাক...

ক্যাপ-বেল্ট পরিবর্তন নিয়ে পুলিশের পরিদর্শক পর্যায়ে অসন্তোষ

জাতীয়, প্রচ্ছদ
পুলিশ সদর দপ্তর থেকে ড্রেসকোডের সমন্বয় করা উদ্যোগ ২০১২ সালে নন-ক্যাডার কর্মকর্তাদের গ্রেডে উন্নতি হলেও ড্রেসকোডের পরিবর্তন হয়নি। এবার পুলিশ সদর দপ্তর থেকে ড্রেসকোডের সমন্বয় করা উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও পরিদর্শকরা তা মানছে না। বর্তমানে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা ও পরিদর্শক পদমর্যাদার সদস্যরা একই বেল্ট ও ক্যাপ পরেন। তবে নতুন প্রস্তাবে পরিদর্শকদের জন্য আলাদা বেল্ট ও ক্যাপের কথা ভাবা হয়েছে। এজন্য পরিদর্শকদের জন্য ভিন্ন বেল্ট ও ক্যাপ তৈরি করা হয়েছে। নতুন ডিজাইনের এসব ক্যাপ ও বেল্ট সরবরাহ করার উদ্যোগ নিলেও পরিদর্শকরা তা নিচ্ছেন না। পরিদর্শক পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা আগের বেল্ট ও ক্যাপেই থাকতে চান। আজ রবিবার (৩১ জুলাই) বিকাল ৩টায় পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় পুলিশের সকল ...

আওয়ামী লীগ ইসি’র কাছে আয়-ব্যায়ের হিসাব জমা দিয়েছে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ইসি'র কাছে তাদের ২০২১ সালের অডিট রিপোর্ট জমা দিয়েছেন রবিবার (৩১ জুলাই) সকালে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে তাদের ২০২১ সালের অডিট রিপোর্ট জমা দিয়েছেন। দলটির দেওয়া হিসাবে বলা হয়েছে, ২০২১ সালে দলটির আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। অন্যদিকে এ বছরে দলটির মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। দলের হিসাবে বলা হয়েছে, গেলো ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আওয়ামী লীগের আয় দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২০ সালে এ আয়ের পরিমাণ ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। ফলে আগের বছরের তুলনায় ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা বেশি হয়েছে।  দলটি আয় বৃদ্ধির কারণ হিসেবে জানিয়েছে মনোনয়ন ফরম বিক্রয় ও প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রয়। আয়ের প্রধান খাতগুলো মনোনয়ন...