Thursday, September 17

জাতীয়

নির্ধারিত সময়ে ডলারে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এলসি বাতিল

নির্ধারিত সময়ে ডলারে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এলসি বাতিল

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
সোনালী ব্যাংকের এলসি বাতিল করেছে সৌদি আরবের দুটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মাধ্যমে সার আমদানির ৪টি লেটার অফ ক্রেডিট (এলসি) বাতিল করেছে সৌদি আরবের দুটি ব্যাংক। ব্যাংক দুটি হল আল-বিলাদ ও ব্যাংক আল জাজিরা। সার আমদানির এলসিগুলো সৌদি আরবের দুটি ব্যাংক বাতিল করায় উদ্বেগ জানিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে। বিসিআইসির চেয়ারম্যান শাহ্‌ মো. ইমদাদুল  চিঠিতে উল্লেখ করেছেন, সৌদির দুটি ব্যাংক থেকে পরপর চারটি এলসি বাতিলের ঘটনায় আমাদানিতে শিডিউল বিপর্যয় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোঅপারেশন (বিসিআইসি) পরে জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে চারটির পরিবর্তে দুটি এলসি খুলেছে। এই ঘটনায় চলমান ও আগামী বোরো মৌসুমের চাহিদা অনুযায়ী ইউরিয়া সার সরবরাহ সংকটের আশঙ্কা করছে বিসিআইসি। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি নির্ধার...
উন্নয়ন প্রকল্পের যন্ত্রণায় দিশেহারা রাজধানীবাসী

উন্নয়ন প্রকল্পের যন্ত্রণায় দিশেহারা রাজধানীবাসী

জাতীয়, প্রচ্ছদ
বিমানবন্দর সড়কে যানজটে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন উন্নয়ন প্রকল্পের যন্ত্রণায় দিশেহারা রাজধানীবাসী। বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজে রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় বিমানবন্দর সড়কে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। খানাখন্দে থেমে থেমে গাড়ি চলায় অতিষ্ঠ যাত্রীরা। আবার একটু বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। মেগাসিটির এমন দশায় ক্ষুব্ধ নগরবাসী। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২ অক্টোবর) সকালে ঢাকার মহাখালী থেকে বিমানবন্দরগামী সড়কে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থকে সারি সারি যানবাহন। বিমানবন্দর সড়কে বিআরটি প্রকল্প এখনো শেষ না হওয়ায় রাস্তার সীমানা কমে গেছে। একটু বৃষ্টিতেই তৈরি হয় খানাখন্দ। যার ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। মালিবাগ-রামপুরা-বাড্ডা হয়ে এয়ারপোর্ট সড়কের পুরোটাই যানবাহনের দখলে। কিছুক্ষণ পরপর থেমে থেমে চলছে গাড়ি। ...
বাংলাদেশি চিকিৎসক নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের প্রাথমিক তালিকায়

বাংলাদেশি চিকিৎসক নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের প্রাথমিক তালিকায়

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
চিকিৎসক রায়ান সাদী নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের প্রাথমিক তালিকায় এসেছে বাংলাদেশি চিকিৎসক রায়ান সাদীর নাম। যুক্তরাষ্ট্র প্রবাসী রায়ান সাদী বর্তমানে টেভোগেন বায়োর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী। শনিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।’ স্বাস্থ্য খাতে অসমতা থেকে সৃষ্ট দুর্ভোগ লাঘবের লক্ষ্যে নিয়ে টেভোগেন বায়োর যাত্রা শুরু। ক্লিনিক্যাল পর্যায়ে কোভিড-১৯, ক্যান্সার এবং অন্যান্য ভাইরাল সংক্রমণের জন্য 'টি সে...
১২১ কোটি টাকার চোরাচালান পণ্য, অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

১২১ কোটি টাকার চোরাচালান পণ্য, অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

জাতীয়, প্রচ্ছদ
সেপ্টেম্বরে দেশের সীমান্তসহ অন্যান্য এলাকায় অভিযান রোববার (২ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরে দেশের সীমান্তসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে ১২১ কোটি পাঁচ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি বলেন, জব্দ মাদকের মধ্যে রয়েছে আট লাখ ৩১ হাজার ৫৯৪ ইয়াবা, তিন কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯ হাজার ৭৯৭ বোতল ফেনসিডিল, ১৫ হাজার ২০২ বোতল বিদেশি মদ, ৭৯৫ লিটার বাংলা মদ, দুই হাজার ৬৮০ ক্যান বিয়ার, দুই হাজার ২০৬ কেজি গাঁজা, দুই কেজি ১৬ গ্রাম হেরোইন, ২১ হাজার ৯৮টি ইনজেকশন, ছয় হাজার ৬২০টি ইস্কাফ সিরাপ, ৭৫৫ বোতল এমকেডিল/কফিডিল, দুই লাখ ৮৫ হাজার ২৬৭টি এনেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৯ লাখ ৬১ হাজার ৫২৪টি বিভিন্ন প্রকার ওষুধ ও ৯৭ হাজার ৩৫০টি অন্যান্য ট্...
রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন ৫২ বারের মতো পেছালো

রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন ৫২ বারের মতো পেছালো

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৫২ বার পিছিয়ে আগামী ১৬ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার (২ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা।  দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে সংশ্লিষ্টদের ধারণা। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে এ...

জনপ্রিয় মাধ্যম টেলিগ্রামে আড়িপাতার যন্ত্র

জাতীয়, প্রচ্ছদ
এনক্রিপ্টেড বার্তা আদানপ্রদানের মাধ্যম 'টেলিগ্রাম' নেত্র নিউজে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সম্প্রতি এনক্রিপ্টেড বার্তা আদানপ্রদানের জনপ্রিয় মাধ্যম টেলিগ্রামে আড়িপাতার যন্ত্র কিনেছে বলে ফ্রান্স-ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, প্যারিস-ভিত্তিক সংবাদমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন জানিয়েছে, “টুকান” নামক ওই যন্ত্র কেনা হয়েছে ইজ্জি (Ezzy) কমিউনিকেশন্স নামের একটি স্থানীয় পরিবেশকের মাধ্যমে। তবে “টুকান”-এর মূল নির্মাতা কারা, সেই ব্যাপারে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। তবে নেত্র নিউজ স্বতন্ত্রভাবে এই খবর নিশ্চিত করতে পারেনি। নেত্রনিউজ/০৩/ডিএসই ...
জহুরুল হক হলে অবৈধভাবে টিভি, রেফ্রিজারেটর, এয়ারকুলারসহ আয়েশি জীবন

জহুরুল হক হলে অবৈধভাবে টিভি, রেফ্রিজারেটর, এয়ারকুলারসহ আয়েশি জীবন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
এস এম রিয়াদ হাসানকে সহ-সভাপতি হিসেবে পদোন্নতি সরকারি চাকরি পাওয়ার পরও ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক এস এম রিয়াদ হাসানকে সহ-সভাপতি হিসেবে পদোন্নতি দিয়েছেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। গঠনতন্ত্র অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকতে পারে না। তবে গঠনতন্ত্রের নিয়মনীতির তোয়াক্কা না করেই এই ছাত্র সংগঠনটির সহ-সভাপতি পদে রয়েছেন এস এম রিয়াদ হাসান। এমনকি সরকারি চাকরি পাওয়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে অবৈধভাবে টিভি, রেফ্রিজারেটর, এয়ারকুলারসহ হলে আয়েশি জীবন কাটাচ্ছেন এ ছাত্রলীগ নেতা। করোনার সময়ে এস এম রিয়াদ হাসান হলে সদলবলে অবস্থান করেন। এরপর হল প্রশাসনের অভিযানের সময় তিনি হল থেকে পালিয়ে যান। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। জানা যায়, রিয়াদ ২০১১-১২ শিক্ষাবর্ষে ঢাকা ব...
র‍্যাব আইনের বাইরে কোন কাজ করে না – র‍্যাব ডিজি

র‍্যাব আইনের বাইরে কোন কাজ করে না – র‍্যাব ডিজি

জাতীয়, প্রচ্ছদ
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন শনিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে বিশেষায়িত বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ‘র‍্যাব সংস্কারের কোনও প্রশ্নই আসে না। কারণ আমরা আইনের বাইরে কোনও কাজ করি না। র‍্যাব পরিচালনার জন্য বিধি-বিধান আছে। সেভাবেই র‍্যাব পরিচালিত হয়।' র‍্যাব সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পরামর্শের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে নতুন ডিজি এমন মন্তব্য করে আরও বলেন, ‘আমরা আইনের বাইরে কোনও কাজ করি না। আমরা কোনও সংস্কারের প্রস্তাব যুক্তরাষ্ট্র থেকে পাইনি।’র‍্যাব সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পরামর্শের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে নতুন ডিজি এমন মন্তব্য করে ...
তত্ত্বাবধায়ক সরকার না হলে এদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না

তত্ত্বাবধায়ক সরকার না হলে এদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া মাঠে আ স ম হান্নান শাহ’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ সিটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিৎকার করে বলছেন, দিবাস্বপ্ন দেখছি আমরা। আবার বলছেন, বিশ্ব নেতারা বললেও এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। কেন রে ভাই? তত্ত্বাবধায়ক সরকারকে এত ভয় কেন? তার মানে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না, ৩০টা সিটও পাবেন না। এটিই হচ্ছে ভয়ের কারণ। এই জন্যই বলছেন যে, কোনোদিনও তত্ত্বাবধায়ক সরকার হবে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা-নেত্রী, এমপি-মন্ত্রী যারা এই কথা বা...
জনতা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের মামলায় টিপু সুলতান আটক

জনতা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের মামলায় টিপু সুলতান আটক

জাতীয়, প্রচ্ছদ
নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতান বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ওসি সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।  ওসি বলেন, ‘২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ২০ মামলার ১৭টিতে তার বিরুদ্ধে সাজা রয়েছে। এসব মামলায়ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মধ্যে খুলশী থানায় সাতটি রয়েছে। সবকটি মামলায় আদালত কর্তৃক তার সাজা হয়েছে। এছাড়া পাঁচলাইশ থানায় ৯টি, কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে।’ অধিকাংশই ব্যাংকের ঋণ খেলাপি সংক্রান্ত মামলা বলে জানান তিনি। ২৬৮ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে সাউথইস্ট ব্যাংক জুবলী রোড শাখার দায়ের করা মামলায় নুরজাহান...