Thursday, July 30

জাতীয়

গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

জাতীয়, প্রচ্ছদ
আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাবনা জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মসজিদের পাশে সায়দার রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সায়দার রহমান পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তার বাড়ি একই ইউনিয়নের কাবলীপাড়া গ্রামে। তিনি সোলার প্যানেলের ব্যবসা করতেন। পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন জানান, সায়দার রহমান পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, জুমার নামাজের কিছুক্ষণ আগে মসজিদের বাইরে অবস্থান করছিলেন সায়দার রহমান। এ সময় কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো ...
পুলিশ ছাড়া ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না – মান্না

পুলিশ ছাড়া ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না – মান্না

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দলটিতে নতুন সদস্যর যোগদান অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারত সফরে কি পেয়েছেন, একটা স্মারকলিপি সই করেছেন সেগুলোর মধ্যে এক নদীর পানি বন্টন ছাড়া তো আর কিছু নাই। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, অনেকে বলেন পারছেন না তো আওয়ামী লীগের সঙ্গে। তারা তো আছেই। আওয়ামী লীগকে কি হারাতে পারবেন? আমি মনে করি আওয়ামী লীগ হেরে গেছে৷ যেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছিল, সেই আওয়ামী লীগ মানে এখন পুলিশ লীগ। পুলিশ নাই, আওয়ামী লীগ নাই। পুলিশ ছাড়া ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না। এ বিষয়ে আওয়ামী লীগ নাগরিক ঐক্যকে চ্যালেঞ্জ কররে পারে। একটা ডিভেট হতে পারে। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মান্না আরও বলেন, আপনি বলছেন বাসায় আসেন চা খাওয়া...
ব্যক্তি মালিকানায় ৬০ বিঘার বেশি জমি থাকলে তা বাজেয়াপ্ত

ব্যক্তি মালিকানায় ৬০ বিঘার বেশি জমি থাকলে তা বাজেয়াপ্ত

জাতীয়, প্রচ্ছদ
সরকারের তিন ফসলি জমি রক্ষার উদ্যোগ ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে “ভূমি সংস্কার আইন, ২০২২” -এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনটির খসড়ায় বলা হয়েছে, কোনও ব্যক্তির মালিকানায় ৬০ বিঘার বেশি জমি থাকতে পারবে না। থাকলে তা বাজেয়াপ্ত করবে সরকার। ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যক্তিমালিকানায় রয়েছে হাজার হাজার বিঘা জমির অধিকাংশই থাকছে অনাবাদি। ফলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় ঝুঁকির আশঙ্কা করছে সরকার। এ কারণে তিন ফসলি জমি রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানায়, আইন অনুযায়ী দেশের কেউ সর্বোচ্চ ৬০ বিঘার অতিরিক্ত জমির মালিক থাকতে চাইলে তাকে ভূমি মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার সময় কী কারণে জমি দরকার, ত...
‘সন্ত্রাস নির্ভরতা’ ত্যাগ করে গণতান্ত্রিক পথে আন্দোলন করুন – ওবায়দুল কাদের

‘সন্ত্রাস নির্ভরতা’ ত্যাগ করে গণতান্ত্রিক পথে আন্দোলন করুন – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস সৃষ্টির উসকানি ও রাজপথ দখলের নামে নৈরাজ্য সৃষ্টি। আর তাদের এই চিরায়ত আচরণ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সর্বদা বাধাগ্রস্ত করেছে। বৈশ্বিক সংকটে জনগণের পাশে না থেকে বরং তারা দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে। তাদের অন্তর্নিহিত ফ্যাসিস্ট চরিত্র জনগণের সামনে ফুটে উঠছে এবং তারা যেকোনও উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের পাঁয়তারা করছে। আর সরকারের পদত্যাগের জনবিচ্ছিন্ন দাবি করে যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, তার বিবৃতি ‘মিথ্যা ও বানোয়াট অভিযোগ-নির্ভর’। আওয়ামী লীগ বিরোধী মতকে দমনে বিশ্বাস করে না দাবি করে কাদের বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা ক...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

জাতীয়, প্রচ্ছদ
ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৬ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০৭ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি বিকেল ৫টা ৩৫ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। রাজস্থানের শিক্ষামন্ত্রী বুলাকি দাস কাল্লা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। জয়পুর ত্যাগের আগে প্রধানমন্ত্রী ভারতের রাজস্থানের আজমির শরিফে খাজা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দীন চিশতি (রহ.)-এর দরগা শরীফ জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে তার চার দিনের সফর শেষ করেন।   প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান আওয়ামী লীগের স...
জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের  স্মারকলিপি

জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের স্মারকলিপি

জাতীয়, প্রচ্ছদ
সাত দফা দাবিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে স্মারকলিপি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ বেতন গ্রেড উন্নীতকরণ, অবিলম্বে পে-কমিশন গঠনসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে। দুপুরে ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম ও মহাসচিব রুহুল আমিনসহ অন্য নেতারা প্রতিমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পৌঁছে দেন। তবে এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অফিসে ছিলেন না। সাত দফা দাবির মধ্যে রয়েছে- ১. (ক) বাংলাদেশ সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণ। (খ) সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের ‘সচিবালয় নন-ক্যাডার নিয়োগ বিধিমালা, ২০১৪’ এর তফসিল ৩(ক) ও ৩(খ) অনুযায়ী যারা সহকারী সচিবের (নন-ক্যাডার) ফিডার পদের যোগ্যতা অর্জন করেছেন শুধু তাদের নবম গ্রেডে উন্নীতকরণ। ...
ড. আকবর আলি খান ইন্তেকাল করেছেন

ড. আকবর আলি খান ইন্তেকাল করেছেন

জাতীয়, প্রচ্ছদ
খ্যাতিমান অর্থনীতিবিদ ড. আকবর আলি খান রাত ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, খ্যাতিমান অর্থনীতিবিদ ড. আকবর আলি খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তবে এখনও মরহুমের জানাজা এবং দাফনের বিষয়গুলো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। আকবর আলি খানের ছোট ভাই কবীরউদ্দিন খান গণমাধ্যমকে জানিয়েছেন, বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। সাবেক রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। তিনি তার পুরো স্কুল জীবন পার করেন ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল এ। তিনি...
পর্যটকদের জন্য সুন্দরবনে প্রবেশ উম্মুক্ত

পর্যটকদের জন্য সুন্দরবনে প্রবেশ উম্মুক্ত

জাতীয়, প্রচ্ছদ
১ সেপ্টেম্বর থেকে পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, ১ সেপ্টেম্বর থেকে দেশ-বিদেশি পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে সুন্দরবনের বনজসম্পদ আহরণের জন্য পাশ নিয়ে ওইদিন থেকে বনে প্রবেশ করতে পারবেন বনজীবীরা। তিন মাস নিষেধাজ্ঞার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন। আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে আবার ঘুরতে যাওয়া যাবে। সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, হিরণ পয়েন্ট, দুবলা ও নীলকমলসহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থানে লঞ্চ ও ট্রলারসহ বিভিন্ন নৌযানে চড়ে যেতে পারবেন পর্যটকরা।  গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদ-নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছিল বন বিভাগ। এই তিন মাস সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি সুন্দরবনে পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ কর...
বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যু

বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ কৃষি শ্রমিক নিহত হয়েছে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে বজ্রপাতে ৯ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৫৫), মোন্নাফ হোসেন (২০), শমসের আলী (৫২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২) ও ঋতু খাতুন (১৪)। নিহত একজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি। পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, ‘বিকেলে মাটিকোড়া গ্রামের দক্ষিণ পাড়ায় একটি জমিতে চারা রোপণের কাজ করছিলেন ১৫ কৃষি শ্রমিক। হঠাৎ বৃষ্টি শুরু হলে শ্রমিকরা মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয় শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা য...
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জাতীয়, প্রচ্ছদ
সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড় হতে পারে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান এই তথ্য জানিয়েছেন।  তিনি জানান, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী ন...