Wednesday, September 16

জাতীয়

বন্যা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

বন্যা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জাতীয়, প্রচ্ছদ
শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি জানা যায়, টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলায় ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এতে বলা হয়, টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী—এ চারটি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর ফলে এসব এলাকার প্রায় চার লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও ...
বন্যাকবলিত এলাকা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী

বন্যাকবলিত এলাকা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১০ জুলাই) প্রায় সারাদিন তিনি বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে য...
সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে

সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে

জাতীয়, প্রচ্ছদ
আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ওপর হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল রাখার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী সরকার থাকবে, তা সব শ্রেণির মানুষের মতামত নিয়েই সিদ্ধান্ত হবে।’ তিনি জানান, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং জনগণের আকাঙ্ক্ষা সামনে রেখে বাস্তবায়ন করা হবে এবং জাতীয় সংসদের আগামী অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে। বৃ...
বিরোধীদলীয় উপনেতা সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত

বিরোধীদলীয় উপনেতা সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত

জাতীয়, প্রচ্ছদ
কুমিল্লা-১১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। সংসদীয় ব্যবস্থায় ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’ (পিএসি) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত রাষ্ট্রীয় অর্থের ব্যয়, নিরীক্ষা, আপত্তি এবং সরকারি হিসাবের জবাবদিহিতা নিশ্চিত করার কাজটি এই কমিটির এক্তিয়ারভুক্ত। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। কমিটিতে সভাপতি ছাড়াও বিএনপির ১২ জন এবং জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্য স্থান পেয়েছেন। কমিটির বিএনপি মনোনীত সদস্যরা হলেন :ঢাকা-২ আসনের আমানউল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ...
জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

জাতীয়, প্রচ্ছদ
জানানো হয়, পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার সম্মেলনের প্রথম সেশনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে তুলে ধরে মন্ত্রী বলেন, ভবিষ্যতের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সম্মেলনে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দিনের এ সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের পুলিশ প্রধান এবং নীতি-নির্ধারকরা তিনটি মূল প্লেনারি সেশনে অংশ নিচ্ছেন। ...
দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

জাতীয়, প্রচ্ছদ
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঞ্চলগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। মাসুদ/০৫/ডিএসই ...
ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতাকারী কর্মকর্তাদের চিহ্নিত করার কাজ চলছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতাকারী কর্মকর্তাদের চিহ্নিত করার কাজ চলছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
মঙ্গলবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সংসদকে বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতাকারী কর্মকর্তাদের চিহ্নিত করার জন্য সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার কাজ চলমান আছে। চিহ্নিত করার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের আছে। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে শূন্য পদ রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি। প্রতিমন্ত্রী আরো জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে কর্মরত ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে কর্মরত আছেন...
পুলিশের এটিইউ এবং সিটিটিসি’র নাম পরিবর্তন

পুলিশের এটিইউ এবং সিটিটিসি’র নাম পরিবর্তন

জাতীয়, প্রচ্ছদ
মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) হবে 'স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) এবং সিটিটিসি হবে স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)। ইউনিট দুটির নাম পরিবর্তনের পাশাপাশি তাদের দায়িত্বের পরিধি বাড়ানোর প্রস্তাব দিয়েছিলো পুলিশ সদর দফতর। গত ৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) করার অনুমোদন চাওয়া হয়। পরদিন ৮ জুন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো পৃথক চিঠিতে সিটিটিসির নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি) করার উদ্যোগ নেওয়া হয়। পুলিশ সদর দফতরের মতে, দেশে ও বিশ্বে নিরাপত্তা ...
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ডেস্ক রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকা মানিকগঞ্জের সিংগাইর এ গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ এর কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, জেওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং চলমান প্রশিক্ষণের মান, পেশাদারিত্ব ও অপারেশনাল প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের গভীর আস্থার কথা ...
বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা : মিয়া গোলাম পরওয়ার

বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা : মিয়া গোলাম পরওয়ার

জাতীয়, প্রচ্ছদ
স্টাফ রিপোর্টার মঙ্গলবার (৭ জুলাই) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূতির সমাবেশে ককটেল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘গত ৬ জুলাই সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যাক্কারজনক। এই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’ বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের সার্বিক...