বন্যাকবলিত এলাকার ঋণগ্রহীতাদের কাছ থেকে চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যার দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার।
তিনি রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় রাঙামাটির বন্যাকবলিত এলাকার অতিদরিদ্র ঋণগ্রহীতাদের কাছ থেকে চলতি জুলাই মাসের কিস্তি আদায় না করতে এনজিওগুলোকে অনুরোধ করেছেন।
কিস্তি পরিশোধে দেরি হলে অতিরিক্ত সুদ বা জরিমানা না নিতেও সংশ্লিষ্ট এনজিওগুলোকে অনুরোধ করেন বলে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তার অনুরোধ এনজিও কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীকে নির্দেশ...

