Wednesday, September 16

জাতীয়

১২টি পরিত্যক্ত উড়োজাহাজ বিক্রির উদ্যোগ

১২টি পরিত্যক্ত উড়োজাহাজ বিক্রির উদ্যোগ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোনে প্রায় এক দশক ধরে পড়ে থাকা ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ অবশেষে ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ লক্ষ্যে গত ১৬ জুলাই বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ভিত্তিমূল্য ছাড়া নিলাম আয়োজনের অনুমোদন চেয়েছেন। জানা গেছে পরিত্যক্ত উড়োজাহাজগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের ৮টি, রিজেন্ট এয়ারওয়েজের ২টি এবং জিএমজি এয়ারলাইন্স ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের একটি করে বিমান রয়েছে। এগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো অ্যাপ্রোনে প্রায় এক লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট জায়গা দখল করে আছে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪ সালের ২৬ ম...
হাসিনাকে ভারতে বক্তব্য দেয়ার সুযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে

হাসিনাকে ভারতে বক্তব্য দেয়ার সুযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বার্তা সংস্থা ইউএনবির এক খবর থেকে জানা যায়, আজ সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ৫ আগস্ট শেখ হাসিনার সম্ভাব্য প্রকাশ্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় আসে। এ সময় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্...
৭ বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে

৭ বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার (২ আগস্ট) রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, রাজধানী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ফায়ার সার্ভিসের নিজস্ব অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফায়ার সার্ভিস আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে একই সময়ে বহু স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ডিজি বলেন, ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি নিয়মিতভাবে ভূমিকম্পের সময় করণীয়, নিরাপদ আশ্রয়, লিফট ব্যবহার না করা এবং টর্চলাইট, প্রয়োজনীয় ওষুধ ও বাঁশিসহ একটি জরুরি কিট প্রস্তুত রাখার বিষয়ে প্রচারের আহ্বান জানান। তিনি আরও বলেন, ভূমিকম্পে ক্ষতি...
রিটার্ন দাখিলে ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড়

রিটার্ন দাখিলে ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড়

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রবিবার (২ আগস্ট) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি ২০২৬-২৭ করবর্ষে নির্ধারিত সময়ের শুরুতেই আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে নতুন কর প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধান অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতারা রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ, তবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা বা কর ছাড় পাবেন। কানিজ-০২/ডিএসই-৮...
ঢাকার যানজট নিরসনে নৌ-পথ সচল করার নির্দেশ

ঢাকার যানজট নিরসনে নৌ-পথ সচল করার নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রবিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক সভায় ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার চারপাশের নৌ-পথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরের সৌন্দর্য বাড়াতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের (হাঁটার পথ) পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রব...
সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রবিবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেন,সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি বলেন, সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয় - সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গু...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গ্রাফিতি’ সংরক্ষণে পুনরায় লিখন কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গ্রাফিতি’ সংরক্ষণে পুনরায় লিখন কার্যক্রম শুরু

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত ‘জুলাই গ্রাফিতি’ সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রং করা ও লিখন কার্যক্রম শুরু হয়েছে। উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘‘জুলাইয়ের গ্রাফিতিগুলো ক্ষমতাচ্যুত সরকারের শাসনামলের দমন-পীড়নের সাক্ষ্য বহন করে এবং এগুলো সংরক্ষণের মাধ্যমে সেই সময়ের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হবে।’’ ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেন, ‘‘২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণ ও সাধারণ মানুষ অন্যায় ও নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও পেশার মানুষ একত্রিত হয়েছিলেন। সে সময় প্রতিবাদ দমনে সাধারণ মানুষের ওপর সহিংসতা চালানো হয়েছিল। আন্দোলনের সময় দেশজুড়ে দেয়ালে আঁকা গ্রাফিতির মাধ্যমে শিক্ষার্থীরা তৎকালীন ...
সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই

সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে,সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করা হচ্ছে যে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই । এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ হলে তা নিয়ে শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারিকুল-০১/ডিএসই-৮...
যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষস্থানীয় কোম্পানির জ্যেষ্ঠ প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসবেন

যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষস্থানীয় কোম্পানির জ্যেষ্ঠ প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসবেন

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বিনিয়োগের সম্ভাবনা যাচাই এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। এই ব্যবসায়িক প্রতিনিধিদল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মাহদী আমিন। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। হামিম-০১/ডিএসই-৮...
রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলীয় চেয়ারম্যান তারেক রহমানের

রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলীয় চেয়ারম্যান তারেক রহমানের

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে স্থা...