Wednesday, September 16

আমরা বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কেরানীগঞ্জের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা সোনার মানুষ পাবো না। সেজন্য পুরো শিক্ষাক্রম পাল্টে ফেলার চেষ্টা করছি; যেখানে মুখস্ত বিদ্যা নয়, শিক্ষার্থীরা আনন্দ করে করে শিখবে। পরীক্ষাভীতি থাকবে না।

তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠবে আনন্দ নিকেতন। শিক্ষায়তন হয়ে উঠবে মানুষ গড়ার কারখানা।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। পারিবারিক পরিসরেও গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। প্রশ্নের উত্তর দেওয়ার মনোবৃত্তি তৈরি করতে হবে। যে শিক্ষায়তন এই চর্চা করে, সেই শিক্ষায়তনই সত্যিকারের শিক্ষায়তন।

রেশমা-সরকার/১০/ডিএসই