বাদী থেকে আসামি হওয়া সাবেক এসপি বাবুলের অভিযোগ
স্ত্রীকে হত্যার পর কান্নার অভিনয়ে সাবেক এসপি বাবুল
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুননেছা বেগমের আদালতে আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বাদী থেকে আসামি হওয়া সাবেক এসপি বাবুল আক্তারকে স্ত্রী খুনের ঘটনায় পুলিশ হেফাজতে নিয়ে ‘স্বীকারোক্তি আদায়ের চেষ্টায় বিভিন্ন সময়ে নির্যাতনের’ অভিযোগে আর্জি জানান।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বর্তমান প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআইর চট্টগ্রাম জেলার এসপি নাজমুল হাসান, চট্টগ্রাম মহানগরের এসপি নাঈমা সুলতানা, পিবিআইর তৎকালীন পরিদর্শক সন্তোষ কুমার চাকমা, পিবিআই চট্টগ্রাম জেলার সাবেক পরিদর্শক এ কে এম মহিউদ্দিন সেলিম ও পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবিরকে মামলায় বিবাদী করা হয়েছে।
২০২১ সালের ১০ থেকে ১৭ মে পর্যন্ত তাকে ‘আটকে রেখে স্বীকারোক্তি আদায়ের জন্য হ্যান্ডকাফ পরিয়ে, ঘুমাতে না দিয়ে, গোসল করতে না দিয়ে অজু করার পা...









