জাতীয় রাজস্ব বোর্ডে ১৩ কমিশনার বদলী
১৩ কমিশনার পদে রদবদল
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকসহ ১৩ কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (২১ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিনের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। আদেশে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে মোবার খানমকে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে মোহাম্মদ ফাইজুর রহমানকে ঢাকা কাস্টম হাউস থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের বদলি করা হয়েছে। অন্যদিকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার আহসানুল হককে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট, আর বন্ডের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানকে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটে বদলি করা হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজি...









