জাতীয় পতাকা লাঠির মাথায় নিয়ে রাস্তায় নামলে ‘খবর আছে’ – ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( সংগ্রহিত )
বুধবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় "কর্মসূচি পালন করতে গিয়ে লাঠিসোটা এবং লাঠির মাথায় জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামলে ‘খবর আছে’ " বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শৃঙ্খলমুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই বিশ্বব্যাংককে আঙুল উঁচিয়ে বলেছিলেন, তুমি টাকা না দিলেও নিজের টাকায় পদ্মা সেতু করবো। সেটা করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। কয়েকদিনের মধ্যে কালনায় মধুমতি সেতু উদ্বোধন করা হবে। তখন নড়াইল, খুলনাসহ দক্ষিণ-প...









