Thursday, September 17

Author: Rezaul Karim

রাশিয়া-চীন ব্লকে ইরান

রাশিয়া-চীন ব্লকে ইরান

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাশিয়া-চীন ব্লকে আনুষ্ঠানিকভাবে যোগ দ ইরান মধ্য এশিয়ার নিরাপত্তা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) স্থায়ী সদস্য হওয়ার জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ইরান। এর মধ্য দিয়ে রাশিয়া-চীন ব্লকে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। হোসেইন আমিরাবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এসসিওর পূর্ণ সদস্যের জন্য নথিতে স্বাক্ষর করার মাধ্যমে ইরান এখন বিভিন্ন অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট এবং জ্বালানি সহযোগিতার নতুন পর্বে প্রবেশ করেছে। ইরান এমন সময় এ তথ্য প্রকাশ করলো যখন এসসিওর শীর্ষ সম্মেলনের যোগ দিতে চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতারা সমরকন্দে যাচ্ছেন। মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতেই চীন ও রাশিয়ার নেতৃত্বে এই এসসিও গঠন করা হয়েছ...
সন্ত্রাস তারাই করে যারা জনবিচ্ছিন্ন এবং নির্বাচনে ব্যর্থ

সন্ত্রাস তারাই করে যারা জনবিচ্ছিন্ন এবং নির্বাচনে ব্যর্থ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে বলেন, বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দ্বিধাগ্রস্ত। আওয়ামী লীগ কখনও খালি মাঠে গোল দিতে চায় না, আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আইনের দৃষ্টিতে খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই নির্বাচনের অযোগ্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, আর যার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত বলে মির্জা ফখরুল দাবি করেন, সেই তারেক রহমান তো দুর্নীতির বরপুত্র, দণ্ডিত পলাতক আসামি। তিনি প্রশ্ন রেখে আরও বলেন, রাজনীতি না করার শর্তে যিনি মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন, বিপদ দেখে এমন পলায়নপ্রিয় আর পলাতক আসামি কীভাবে বিএনপির নেতা হয়? আওয়ামী লীগ নাকি সন্ত্রাসী দল, বিএনপি...
দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে দুই সপ্তাহের সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর লন্ডনে রানির শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে পরদিন পৌঁছাবেন নিউ ইয়র্কে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বক্তৃতা করবেন ২৩ সেপ্টেম্বর। ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ‘একতরফা নিষেধাজ্ঞায়’ উন্নয়নশীল দেশগুলোর ক্ষতির কথা জাতিসংঘে তুলে ধরে প্রধানমন্ত্রী এবার সংকট সমাধানে আলোচনার ওপর জোর দেবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ইতোমধ্যে জানিয়েছেন। স্থানীয় সময় বিকালে লন্ডনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসন...
২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

জাতীয়, প্রচ্ছদ
ইলিশ আহরন নিষিদ্ধ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরন নিষিদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। সাব্বির/১২/ডিএসই ...
শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন

শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।  বিএনপির সূত্র জানিয়েছে, প্রখ্যাত ছাত্রনেতা শাহ মোয়াজ্জেম হোসেন ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ও সামনের সারিতে ছিলেন। তিনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে সক্রিয় ছিলেন। শাহ মোয়াজ্জেম হোসেন শেষ দিকে এসে বিএনপির নেতৃত্ব ও দলটির রাজনৈতিক কৌশল নিয়ে মুখর ছিলেন। তিনি দলটির স্থায়ী কমিটিতে স্থান না পাওয়ায় একাধিকবার সমালোচনাও করেছেন দলের। মুক্তিযুদ্ধের পর তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্ব...
নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

জাতীয়, প্রচ্ছদ
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করে জানিয়েছে, বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্মগ্রহণ করেন। ড. বেনজীর আহমেদের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনী ও সরকারের কাছেচৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সুনাম রয়েছে। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়ে...
সংসদীয় কমিটি শান্তিরক্ষা মিশনগুলো ঘুরে দেখতে চায়

সংসদীয় কমিটি শান্তিরক্ষা মিশনগুলো ঘুরে দেখতে চায়

জাতীয়, প্রচ্ছদ
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০ তম বৈঠকে কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, বিদেশের শান্তিরক্ষা মিশনগুলো ঘুরে দেখতে চান প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সুবিদ আলী ভূঁইয়া বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিদেশে বিভিন্ন মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করছেন। সংসদীয় কমিটি বিদেশে বিভিন্ন মিশনে নিয়োজিত বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের কার্যক্রম পরিদর্শন করলে তাদের সুযোগ, সুবিধা এবং সমস্যাগুলো নির্ধারণ করা সহজতর হবে। পরিদর্শনের ক্ষেত্রে শুধুমাত্র জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।  তিনি বলেন, কুয়েত পুনর্গঠন (ওকেপি) এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের দেখতে যাওয়...
‘যারা নিজের দেশের স্বার্থের কথাটা ভুলে যায়, তারা সমালোচনা করে কোন মুখে’

‘যারা নিজের দেশের স্বার্থের কথাটা ভুলে যায়, তারা সমালোচনা করে কোন মুখে’

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ছবি সংগৃহিত ) সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভারত সফরে দু’দেশের মধ্যে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকসহ বিস্তারিত জানান প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাবও দেন তিনি। বিএনপির শাসনামলে ভারত সফরে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নানা সিদ্ধান্ত এবং গঙ্গার পানি নিয়ে কথা বলতে ভুলে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা ভুললেও আওয়ামী লীগ ভুলে না।   শেখ হাসিনা বলেন, ‘কুশিয়ারার নদীর পানি নিয়ে যারা সমালোচনা করেছে, যে কতটুকু পানি আনলো! আমরা যে সমঝোতা স্মারকটা সই করলাম। এর ফলে পুরো সিলেট বিভাগ বিশেষ করে সিলেটের গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ বিয়ানীবাজার, কানাইঘাট, সিলেট সদর, জকিগঞ্জ উপজেলা ৫৩ হাজার ৪২০ হেক্ট...
ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ আতঙ্ক

ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ আতঙ্ক

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ জানিয়েছে, ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে ১৪ আগস্ট এর শুরুর সপ্তাহ থেকে যুক্তরাজ্যে ৩ দশমিক ৩ শতাংশ করোনা সংক্রমণের জন্য বিএ.৪-৬ দায়ী। এর পর থেকে এর সংক্রমণ প্রায় ৯ শতাংশে পৌঁছেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্য অনুসারে, বিএ.৪-৬ এখন মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ৯ শতাংশেরও বেশি সংক্রমণের জন্য দায়ী। শুভ্র-দে/০৯/ডিএসই ...
ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে ইউনিলিভারকে আইনি নোটিশ

ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে ইউনিলিভারকে আইনি নোটিশ

জাতীয়, প্রচ্ছদ
বিজ্ঞাপনটিকে চিকিৎসক সমাজের জন্য মানহানিকর বলা হয়েছে আজ আইনজীবী এস কে ইউসুফ রহমান বলেন, গতকাল (১৩ সেপ্টেম্বর) প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পণ্য লাইফবয় সাবানের একটি বিজ্ঞাপন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, লাইফবয় সাবান ব্যবহার করলে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ তারা ফ্রি দেবেন, যা চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত মানহানিকর। এই বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসকদের অসম্মান করা হয়েছে ও খ্যাতি নষ্ট করা হয়েছে। কারণ, চিকিৎসকরা কোনও পণ্য নয় যে আপনি তাদের মূল্য নির্ধারণ করতে পারবেন। যেখানে চিকিৎসকদের সেবা বিবেচনা করা হয় মহৎ হিসেবে এবং তার...