Wednesday, July 29

আমি বিদায় নিতে প্রস্তুত আছি – শেখ হাসিনা

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে

বৃহস্পতিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আগামী সম্মেলনে একজন কাউন্সিরও যদি আমাকে দলের নেতৃত্বে দেখতে না চান, তাহলে আমি বিদায় নিতে প্রস্তুত আছি। 

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল সদস্য যখন সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, তখন স্বামীর কর্মসূত্রে ইউরোপে ছিলেন শেখ হাসিনা। তার সঙ্গে থাকা ছোট বোন শেখ রেহানাও প্রাণে বেঁচে যান।

এরপর ছয় বছর নির্বাসনে কাটাতে হয় শেখ হাসিনাকে। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে তার অনুপস্থিতিতেই আওয়ামী লীগের সম্মেলনে তাকে দলীয় সভাপতি নির্বাচিত করা হয়।

সভাপতি হয়ে দেশে ফিরে জটিল রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব দেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে তিনি দলকে ক্ষমতায় ফেরান।

এরপর ২০০৮ সালে আবারও নির্বাচিত হয়ে টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা শেখ হাসিনাই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক।

রউফুল-আলম/২১/ডিএসই