Wednesday, July 29

দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহনকারী সকল সংসদ সদস্যের কঠোর শাস্তি হবে – শেখ হাসিনা

আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার (২ নভেম্বর) রাতে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সকল সংসদ সদস্যরা কঠোর শাস্তি পাবেন।

এসময় বিএনপিসহ বিরোধীদলগুলোর আন্দোলন-সংগ্রামে সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে অতীতের মতো জ্বালাও-পোড়াও করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

সভায় বিএনপির আন্দোলনের বিষয় উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা সমাবেশ করছে করুক। গণতান্ত্রিক উপায়ে সভা-সমাবেশ আমরা সমর্থন করি। তাদের তো আমরা সমাবেশ করতে বাধা দিচ্ছি না। সভা-সমাবেশ করতে পারে। তাদের সমাবেশ করার অধিকার আছে। কিন্ত আগের মতো যদি আবার সন্ত্রাস করে, জ্বালাও-পোড়াও করে, তবে ছাড় দেওয়া হবে না। কঠিনভাবে তাদের দমন করা হবে। তাদের সঙ্গে কোনো আপোস করা হবে না বলেও জানান তিনি।

রাব্বি/৩৩/ডিএসই