Thursday, September 17

Author: Rezaul Karim

আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি : তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা

আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি : তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা

প্রচ্ছদ, রাজনীতি
স্টাফ রিপোর্ট মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। প্রশাসনের সহায়তায় এনসিপির সমাবেশে বোমা হামলা হয়েছে - বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা জাহেদ বলেন, " গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে, যারা এটার সঙ্গে জড়িত- সেই তদন্ত করা এবং তাদের ধরা। তবে নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব যে, রাজনৈতিক বক্তব্য বলে একধরনের কথা প্রচলিত আছে, সেটা বলার তার অধিকারও আছে। তিনি সেটা বলতে পারেন। কিন্তু আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি। " ...
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ডেস্ক রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকা মানিকগঞ্জের সিংগাইর এ গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ এর কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, জেওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং চলমান প্রশিক্ষণের মান, পেশাদারিত্ব ও অপারেশনাল প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের গভীর আস্থার কথা ...
বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা : মিয়া গোলাম পরওয়ার

বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা : মিয়া গোলাম পরওয়ার

জাতীয়, প্রচ্ছদ
স্টাফ রিপোর্টার মঙ্গলবার (৭ জুলাই) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূতির সমাবেশে ককটেল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘গত ৬ জুলাই সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যাক্কারজনক। এই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’ বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের সার্বিক...
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে গড়ে উঠবে খেলাপি ঋণের সেকেন্ডারি মার্কেট

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে গড়ে উঠবে খেলাপি ঋণের সেকেন্ডারি মার্কেট

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
খেলাপি ঋণের সংকটময় অর্থনীতি থেকে বেরিয়ে আসতে খেলাপি ও অবলোপন করা ঋণ বিক্রির জন্য গঠন করা হচ্ছে বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি’ (ডিএএমসি)। ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের জন্য ‘ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা-২০২৬’ নামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় এই আইনের খসড়া প্রণয়ণ করেছে। এই আইনের মাধ্যমে ঋণ কেনাসহ পুনর্গঠন, পুনঃ তফসিল, জামানত দখল, সম্পদ বিক্রি, আদালতে মামলা পরিচালনা, প্রয়োজনে ঋণকে শেয়ারে রূপান্তরও করা হবে। ডিএএমসি প্রয়োজনে রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানের পুনর্গঠন, আধুনিকায়ন ও নতুন বিনিয়োগের ব্যবস্থাও করতে পারবে এবং খেলাপি ঋণ কিনতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন ফান্ডের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ তহবিল গঠন করতে পারবে। ‘ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি’কে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি স্বতন্ত্র ...
সাভারে এনসিপির কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ

সাভারে এনসিপির কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ

প্রচ্ছদ, রাজনীতি
সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির মঞ্চে সোমবার রাত পৌনে ১০টার দিকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে রাত সাড়ে নয়টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সাভারের তারাপুর মাঠে পৌঁছে মঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। স্থানীয় দুইজন নেতার স্বল্প বক্তব্য শেষে রাত পৌনে ১০টার দিকে মঞ্চের দর্শক গ্যালারিতে একটি ককটেল বিস্ফোরণ হয়। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা যায়, এই ঘটনায় আহত চারজনকে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফিরোজ/০৪/ডিএসই ...

বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ

জাতীয়, প্রচ্ছদ
সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়,পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। ত...
অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার

অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার

জাতীয়, প্রচ্ছদ
সোমবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আলাদা প্রজ্ঞাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহা. রায়হান কাওছারকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাহমিলুর/১১/ডিএসই ...
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন বা ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলারে। এর আগে গত ২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার। ওয়াহিদ/০৯/ডিএসই ...
ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি

ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি

জাতীয়, প্রচ্ছদ
সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসনের মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, মো. শাহজাহান হোসেনকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে ট্রাফিক-উত্তরা বিভাগে, মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-উত্তরা বিভাগ থেকে ট্রাফিক-গুলশান বিভাগে। মো. শাহরিয়ার আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগ থেকে ডিএমপির সদর দপ্তর প্রশাসনে এবং মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে। কানিজ-ফৌজিয়া/২৬/ডিএসই ...
আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন : বিরোধীদলীয় চিফ হুইপ

আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন : বিরোধীদলীয় চিফ হুইপ

প্রচ্ছদ, রাজনীতি
সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে বলেন, কয়েক দিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দলেরই একজন সংসদ সদস্য কক্সবাজারকে মাদক কারবারের সূতিকাগার হিসেবে উল্লেখ করেছেন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের জেলাতেই মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারাদেশে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করবেন, সেই প্রশ্ন উঠেছে। তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন। এরপর সারা বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার কালীগঞ্জ থেকে ‘জুলাই...