Wednesday, September 16

Author: Rezaul Karim

পদত্যাগে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

পদত্যাগে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, দলে বিদ্রোহীদের পাশাপাশি নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরাও জনসনকে ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিলে তার সরকার অনেকটাই অকার্যকর হয়ে পড়ে। এ পরিস্থিতিতে পদত্যাগ ছাড়া অন্য কোনো পথ জনসনের জন্য খোলা ছিল না। জনসন দলে কতটা বিচ্ছিন্ন ও ক্ষমতাহীন হয়ে পড়েছিলেন, তা কেবল বৃহস্পতিবার সকালের দুই ঘণ্টায় ৮ মন্ত্রীর পদত্যাগেই বোঝা যায়। অথচ আগের দিনও পার্লামেন্টে তিনি বলেছিলেন, পদত্যাগ তিনি করবেন না। ...
অফিস সূচি হতে পারে ৯টা থেকে ৩টা

অফিস সূচি হতে পারে ৯টা থেকে ৩টা

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বৈঠকের পর সাংবাদিকদের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘কোভিডের সময় জীবন অন্যভাবে ছিল। অফিসের সময় সংশোধন করে ৯টা থেকে ৩টা করা যায় কি না বা ঘরে বসে কাজ করতে পারি কি না সেটি সরকারের উচ্চ পর্যায় চিন্তা করতে পারে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিস সূচিতে বদল আসতে পারে। অফিসের সময় সংশোধন করা হলে ৯টা থেকে ৩টা করা হতে পারে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমাদের উৎপাদন ক্ষমতা আছে। দাম না বাড়লে আমরা সবাইকে দিতে পারতাম। প্রধানমন্ত্রী দামের বিষয়ে সহনশীল হয়েছেন। সাবসিডি দেয়া হচ্ছে। কোথায় যাবে কেউ বলতে পারে না।’ লোডশেডিং নিয়ে আগেই জানানোর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তৌফিক-ই-এলাহী বলেন, ‘ফিল্ড লেভেলে কমিটি ...
আমেরিকা চীন দন্দ্ব – বাংলাদেশের সতর্কতার সঙ্গে ভারসাম্যমূলক নীতি গ্রহণের পরামর্শ

আমেরিকা চীন দন্দ্ব – বাংলাদেশের সতর্কতার সঙ্গে ভারসাম্যমূলক নীতি গ্রহণের পরামর্শ

জাতীয়, প্রচ্ছদ, মুক্তমত
একটাকে বাদ দিয়ে অন্যটিকে গ্রহণ করলে ভারসাম্যে সমস্যা হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি খাত তৈরি পোশাক শিল্প চীন থেকে কাঁচামাল ও কারখানার সরঞ্জাম সহজলভ্য দামে সংগ্রহ করে। আর বেশিরভাগ পণ্য যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ধনী দেশে রফতানি করা হয়। সম্প্রতি দেশের তৈরি পোশাক শিল্পকে চীন থেকে তুলা আমদানির ঝুঁকির বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং তার ফেসবুক পেজে মঙ্গলবার বাংলাদেশকে সতর্ক করে একটি পোস্ট দিয়েছেন। বিষয়টি আশংকাজনক হলেও সতর্কতার সঙ্গে ভারসাম্যমূলক নীতি গ্রহণ করে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ধরনের পরিস্থিতিতে প্রকাশ্যে কোনও কিছু বলার ক্ষেত্রে সতর্ক করে চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, যেকোনও প্রকাশ্য মন্তব্য কাউকে খুশি করবে এবং কাউকে অখুশি করবে। সেজন্য প্রকাশ্য মন্তব্য পরিহার করা দরকার। জাতী...
২৪ কোটি টাকা রাজস্ব হারানোর সম্ভাবনায় শুল্ক গোয়েন্দাদের রোলস রয়েস আটক

২৪ কোটি টাকা রাজস্ব হারানোর সম্ভাবনায় শুল্ক গোয়েন্দাদের রোলস রয়েস আটক

জাতীয়, প্রচ্ছদ
আটককৃত রোলস রয়েস ব্র্যান্ডের কালিনান এসইউভি বুধবার অধিদপ্তরের যুগ্মপরিচালক মো. শামসুল আরেফিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশান থেকে রোলস রয়েস ব্র্যান্ডের ২০২১ সালের কালিনান এসইউভি মডেলের ৬ হাজার ৭৫০ সিসির একটি গাড়ী আটক করেছে শুল্ক গোয়েন্দারা। গাড়িটি সিইপিজেডের ‘জে এন্ড জে ইনটিমেটস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ২৭ এপ্রিল আমদানি করা হয়। তবে গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে শুল্কায়ন ছাড়াই ১৭ মে গাড়িটি সিইপিজেড থেকে ঢাকার বারিধারায় নিয়ে যাওয়া হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্মপরিচালক মো. শামসুল আরেফিন খানের নেতৃত্বে একটি দল গত সোমবার বারিধারায় গাড়ীটির সন্ধান পেয়ে কাস্টমস আইন ১৯৬৯ এর বিধান লঙ্ঘন করায় গাড়িটি আটক করে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গাড়িটি ২০০০ সিসি’র বেশি হওয়ায় শুল্ক মুক্ত সুবিধা প্রাপ্...
মহাসড়কে মোটরসাইকেল, ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা

মহাসড়কে মোটরসাইকেল, ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা

জাতীয়, প্রচ্ছদ
ঈদযাত্রায় মহাসড়কে চলাচল স্বাভাবিক রাখতে মোটরসাইকেল, ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা ঈদযাত্রায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মোটরসাইকেল, ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ এ তথ্য জানায়। বিআরটিএ তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল আজহায় যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন (৭-১৩ জুলাই) মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। এছাড়া, যাত্রীদের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ওই সাত দি...
ক্যাম্পাস-ভিত্তিক বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ক্যাম্পাস-ভিত্তিক বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর আইটি উদ্যোক্তাদের উন্নয়ন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-ভিত্তিক বিজনেস ইনকিউবেটরের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে চুয়েট ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে গড়া এই আইটি বিজনেস ইনকিউবেটর শিল্প ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ও শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ জামাল ও রোজি জামালের নামে যথাক্রমে পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক চারতলা ডরমেটরিও খুলে দেন। দুটি ভবনের মোট আয়তন ৪০ হাজার বর্গফুট এবং প্রতিটি ডরমিটরিতে ৪০...
বিশ্বব্যাপী খাদ্য সংকট চলছে, আমাদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে – প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী খাদ্য সংকট চলছে, আমাদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে বলেন, যে কোন সংকট মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী অধিক ফসল উৎপাদন ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পাশাপাশি দেশব্যাপী খাদ্য উৎপাদন বৃদ্ধির প্রতি গুরুত্ব দেন। করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতির ক্রমবর্ধমান প্রবণতা, বিদ্যুতের অভাব এবং বিশ্বব্যাপী খাদ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে। আমরা যদি সাবধানে এগিয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের কোন সমস্যা হবে না, এটা আমার বিশ্বাস।’ কিছু পদক্ষেপ এখন থেকেই যদি আমরা নেই তাহলে আগামী দিনে যে আরো সমস্যাটা দেখা দিতে পারে সে পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো।’ ...

কাল থেকে হাটগুলোতে পশু বিক্রি শুরু – শিশু এবং বৃদ্ধদের হাটে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ

প্রচ্ছদ
পশু বিক্রির সব প্রস্তুতি শেষ বুধবার থেকে হাটে পশু বিক্রির সব প্রস্তুতি শেষ করেছেন ইজারাদাররা। মঙ্গলবার পর্যন্ত এসব হাটে কিছু গরু এসেছে। বুধবার থেকে আরও গরু আসবে বলে তারা জানিয়েছেন। গাবতলীর স্থায়ী হাটসহ মোট ১০টি পশুর হাট বসছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। বাকি নয়টি হাট বসছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা আফতাবনগর ইস্টার্ন হাউজিং, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাঈদ নগর), মোহাম্মদপুর বছিলার ৪০ সড়কের পাশের খালি জায়গা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, কাঁচকুড়া বেপারিপাড়া রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁ পাড়ার পাশে জামালপুর প্রপার্টিজের খালি জায়গা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশ...
জনতা ব্যাংকের চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি উদ্বোধন

জনতা ব্যাংকের চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি উদ্বোধন

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন চতুর্থ শিল্প বিপ্লববের প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ভার্চুয়াল প্লাটফর্মে সম্প্রতি উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা আয়োজিত এ কোর্সে ব্যাংকের ৫০ জন নির্বাহী অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্যে এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ চতুর্থ শিল্প বিপ্লবের ফলে ব্যাংকিং ব্যবসায় যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হবে তা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি-জেবি/০৪/ডিএসই ...
লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৫২ টাকা ও খাসির চামড়া ২০ টাকা

লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৫২ টাকা ও খাসির চামড়া ২০ টাকা

জাতীয়, প্রচ্ছদ
লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এ তথ্য জানান। নতুন দাম অনুযায়ী, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ৭ টাকা বাড়িয়ে ৪৭ থেকে ৫২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা বাড়িয়ে ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এবার ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা। গত বছর ২০২১ সালে ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ছিল ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। এছাড়াও খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা ন...