মন্ত্রী এমপি সহ সরকারে কর্মরত সকলকে মিতব্যয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মন্ত্রিসভার সদস্যসহ সরকারের সব পর্যায়ের সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সাধারণ নাগরিকদেরও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে মিতব্যয়ী প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রতিনিয়তই দেন। তিনি কিন্তু আগেও বলেছিলেন, গরমে কেউ যেন কোট-স্যুট না পরে। এছাড়া সরকারি অফিসগুলোর এসি একটি নির্দিষ্ট মাত্রায় চালানোর জন্য বলেছিলেন। অপচয় না করতে প্রধানমন্ত্রী সবসময়ই বলে আসছেন।
প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে আরও বলেন, কোনো সরকারি প্রকল্প লাভজনক হলে সে মু...








