
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন
চার দিনের সফরে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পর ঢাকায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। উল্লেখ্য আজই বিকাল ৫.৩০ এ এসেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন বাংলাদেশ, ভারত ও কুয়েত সফর করার উদ্দেশ্যে প্রথমেই বাংলাদেশে এসেছেন। কুটনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সফর গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফর যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনার জন্য।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের পরবর্তী মহাসচিব পদের জন্য ডোরেন বোগদান-মার্টিন এর প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের পাশাপাশি বৈঠকের অগ্রাধিকার তালিকায় আছে খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্বস্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তি রক্ষা ও শান্তি আনয়ন ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।
সুমনা-রাজ্জাক/১০/ডিএসই
