Wednesday, July 29

বিএনপির চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না – ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে বিএন‌পির ‘ইমাম’ কে, তা দল‌টির নেতা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে ২০১৮ সালে গণফোরাম প্রধান ড. কামালকে ‘ইমাম’ মেনে ভুল করেছেন, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রস‌ঙ্গে একথা জানান তিনি

ওবায়দুল কাদের বলেন, আগে বিএনপি নির্বাচনে আসুক, জনগণ চাইলে জয়লাভ করুক।

বিএনপি তো নির্বাচন প্রক্রিয়াই বিশ্বাস করে না, তারা চায় চক্রান্ত করে যে কোন উপায়ে ক্ষমতায় যেতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সরকার গঠনের দিবাস্বপ্নে জনসম্পৃক্ততাহীন কিছু নেতাদের নিয়ে ঐক্য করছে। কথিত এ ঐক্য ভোটের মাঠে কোনও প্রভাব ফেলবে বলে জনগণ মনে করে না। 

বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না- বিএনপি নেতাদের এমন কাল্পনিক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ক্ষমতায় থাকতে দেওয়া না দেওয়ার বিএনপি কে? ক্ষমতার উৎস এ দেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ। বিএনপির চাওয়া না চাওয়ায় কোনও কিছু আসে যায় না।

ফিরোজ/০৯/ডিএসই