Wednesday, July 29

কবর থেকে মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরি

মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরি

বরিশালের গৌরনদী উপজেলার একটি কবরস্থান থেকে মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন বলেন, মাঝি বাড়ির পারিবারিক গোরস্থান থেকে পাঁচজন পুরুষ ও দুই জন নারীর কংকাল চুরি হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বার্থী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মনু মোল্লা জানান, দুর্বৃত্তরা মাঝিবাড়ি কবরস্থান থেকে সাতজনের কঙ্কাল চুরি করেছে। এর মধ্যে রয়েছে- ৪ বছর আগে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাঝি, ৮ বছর আগে মারা যাওয়া মুন্নী বেগম, ৭ বছর আগে মারা যাওয়া মতু মাঝি, ৬ বছর আগে মারা যাওয়া মিরাজ মাঝি, ৩ বছর আগে মারা যাওয়া লকু মাঝি ও ৪ মাস আগে মারা যাওয়া রাশিদা বেগমের কঙ্কাল।

শাহিন/১৪/ডিএসই