
ঢাকা : জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির বিতর্কিত তথ্যচিত্রের নির্মাণ কমিটির সদস্য ছিলেন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ও প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)।
জানা গেছে, তথ্যচিত্রটি নির্মাণ করার পর খসড়া চূড়ান্ত করার আগে দুই দফায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রদর্শন করা হয়। প্রথম তথ্যচিত্রে শহীদ আবু সাঈদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ছবি ছিল। পরে বিএনপির কর্মসূচি ঢুকিয়ে বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদ দিয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সচিব মো. আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা সঠিকভাবে তুলে না ধরার অভিযোগ তোলেন এনসিপি’র নেতারা। হট্টগোলের একপর্যায়ে কূটনীতিকরাও বেরিয়ে যান। ‘আবু সাইদ ছাড়া এইটা কোন তথ্যচিত্র-ই না’ বলে মন্তব্য করেন, দায়িত্ব প্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব. হাফিজ উদ্দিন বীরবিক্রম।
তবে তথ্যচিত্র নিয়ে এনসিপিসহ বিভিন্ন পক্ষের প্রতিবাদের আড়ালে অন্য উদ্দেশ্য ছিল বলে মনে করছে মন্ত্রণালয়।
কানিজ-০৭/ডিএসই-৮
