Monday, November 2

Tag: রাশিয়া

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক, প্রচ্ছদ
নিউইয়র্ক : শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র জার্মানির সঙ্গে মস্কোর সম্পর্ক রুশ আগ্রাসনের পর থেকে কার্যত স্থবির হয়ে আছে। এর মধ্যে গত আগস্টে পূর্ব জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন-সংক্রান্ত একটি ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এ মাসে জার্মান সরকার জানিয়েছে, তারা এ সিদ্ধান্তে পৌঁছেছে যে লাইপজিগে ড্রোন হামলার চেষ্টার জন্য রাশিয়া দায়ী। এর প্রতিক্রিয়ায় বার্লিনে একটি রুশ কনস্যুলেট ও একটি রুশ সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে জার্মানি। তবে বার্লিনে অবস্থিত রুশ দূতাবাস অভিযোগগুলোকে মনগড়া উসকানি এবং জার্মানিতে রাশিয়া বিরোধী উন্মাদনার নতুন ঢেউ বলে প্রত্যাখ্যান করেছে। জার্মান প্রতিনিধিদলের সূত্র জানায়, বৈঠকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল রাশিয়াকে...
রাশিয়া ও উত্তর কোরিয়া সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন

রাশিয়া ও উত্তর কোরিয়া সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার রাশিয়া ও উত্তর কোরিয়া তাদের অভিন্ন সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন করেছে। রুশ কর্মকর্তারা এই উদ্যোগকে দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তুমেন নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১ কিলোমিটার (০.৬ মাইল)। এতে দুই লেনে প্রতিদিন সর্বোচ্চ ৩০০টি যানবাহন চলাচল করতে পারবে বলে রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে। ভিডিও সংযোগের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, "আমি নিশ্চিত যে সীমান্তবর্তী অঞ্চলে পরিবহন অবকাঠামোর সম্প্রসারণ রাশিয়া ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সহযোগিতার আরও বিকাশে শক্তিশালী গতি সঞ্চার করবে।" সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক ও বিভিন্ন বিনিম...
রাশিয়ার পাল্টা পদক্ষেপ নির্দিষ্ট জলসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না – পুতিন

রাশিয়ার পাল্টা পদক্ষেপ নির্দিষ্ট জলসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না – পুতিন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'তাস' এর এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো যদি রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করা শুরু করে, তবে মস্কোও ঠিক একই ধরনের পাল্টা পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই হুুঁশিয়ারির পর রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (প্যাসিফিক ফ্লিট) কমান্ডার বলেছেন যে, তার বাহিনী বিদেশি জাহাজগুলো 'পরিদর্শন ও আটক’ করতে প্রস্তুত।" ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের ওপর চাপ বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। শত শত জাহাজের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর পাশাপাশি বেশ কিছু বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের তল্লাশির জন্য আটক করছে ইইউ দেশগুলো। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর সন্দেহে থাকা এসব জাহাজের বিরুদ্ধে সমুদ্রে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পথ খুঁজছে ইউরোপের বেশ কয়েকটি দেশের সরকার। ইউরোপীয় দে...