রাজনীতি এখন কোনদিকে ?
একদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, অন্যদিকে ১১ দলের লং মার্চ ! একদিকে প্রধানমন্ত্রীর সীমা ছাড়িয়ে গেলে ব্যবস্থার সতর্কতা, অন্যদিকে রাস্তার দুপাশে লং মার্চের সমর্থনে হাজার হাজার মানুষ!
রাজনীতি এখন কোনদিকে ?
রেজাউল করিম
এদেশের রাজনীতিতে দল ও ব্যক্তির অতীত গুরুত্বপূর্ণ। অতীতের জন্য জামাতকে বলা হয় রাজাকার, এরশাদকে স্বৈরাচার, আওয়ামী লীগের ভুমিকার জন্য বলা হয় ফ্যাসিস্ট - তাহলে বিএনপি ?
বিএনপির প্রতিষ্ঠা আগে হলেও গণপরিচিতি বা জনপ্রিয়তার শুরু মূলত এরশাদ বিরোধী আন্দোলন থেকে। বেগম জিয়ার তেজোদ্দীপ্ত বক্তৃতা ও ব্যক্তিগত দৃঢ়তায় অপোষহীন হিসাবে অল্প ভোটে ( ০.৭৩ শতাংশ) বিজয়ী হয়ে ১৯৯১ সালে জোট করে বিএনপি রাষ্ট্র গঠনের পর সেই সময়ের সংবাদপত্র এবং সমসাময়িক ঘটনা পর্যালোনায় দেখা যায় লুট, চাঁদাবাজি আর সন্ত্রাসের অভয়ারণ্য বাংলাদেশ। মেয়াদ শেষে ৯৬ সালের ১৫ ফ্রেব্রুয়ারী বিতর্কিত নির্বাচন দি...
