মধু বানিজ্যের নিয়ন্ত্রণে সশস্ত্র মৌমাছিদের হামলা-ভাংচুর
ঢাকা : অভিযোগ পাওয়া গেছে, মধু (ময়লা) বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে কয়েকটি গ্রুপ। গত ২৩ থেকে ২৯ আগস্ট, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২১, ৩৭, ৩৮, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী ও ময়লার ট্রাকের ড্রাইভারকে নামিয়ে পিটাচ্ছে সশ্রস্ত্র সন্ত্রাসীরা।
মহল্লায় অস্ত্রের মহড়া দিচ্ছে মধু সন্ত্রাসীরা, ভাঙচুর করা হচ্ছে ময়লার গাড়ি। এই পরিস্থিতিতে পাঁচটি ওয়ার্ডে চারদিন ধরে বর্জ্য অপসারণ প্রায় বন্ধ। ফলে জমছে ময়লার স্তূপ।
সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের সাথে এক পরিচ্ছন্নতাকর্মী বলেছেন, ‘৪/৫ জনকে আসতে দেখে আমরা সরে পড়তে যেতে চাচ্ছিলাম। ওরা দৌঁড়ে আমাকে ধরে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে পিস্তলের বাট দিয়ে মাথায় দু–তিনটা বাড়ি দিয়েছে। আমার কানের কাছে ফেঁটে গেছে।’ তাছাড়া কালকে থেকে কাজ না করার হুমকি দিয়ে বলে যে, এটা বড় ভাইয়ের নির্দেশ।’
ময়লার ঠিকাদারের দাবি, এসটিএসের কাজ দখল...
