Thursday, September 3

Tag: প্রতিশোধ

আমার বাপেরে কোপাইছে ১৫ জন, একারনে আমিও কোপাইছি

আমার বাপেরে কোপাইছে ১৫ জন, একারনে আমিও কোপাইছি

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ময়মনসিংহ : জেলা সদরের মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে রাব্বী হত্যা মামলার প্রধান আসামি আবদুল খালেক (২৭) নামের এক যুবককে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গতকাল হত্যাকাণ্ডের পর সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে আগুন দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার আট ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত আবদুল খালেককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল খালেক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাব্বিকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে তিনি বড় একটি দা বা হাঁসুয়া ব্যবহার করেছেন বলেও উল্লেখ কর...