সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
ঢাকা : প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৮ আগষ্ট) জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে।
রোববার প্রসিকিউশন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) প্রধান অতিরিক্ত আইজিপির কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রেড নোটিশ জারির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে।
তিনি বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক কোনো আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য এটি প্রথম উদ্যোগ।
আমিনুল বলেন, আমরা জানতে পেরেছি, জেনারেল (অব.) আজিজ আহমেদ যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। আমরা বিশ্...
