Tuesday, September 15

Tag: জার্মানী

জার্মান সফরে শেখ মোহাম্মদ : ৪০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা

জার্মান সফরে শেখ মোহাম্মদ : ৪০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বার্লিনে কৌশলগত সংলাপ এবং সংযুক্ত আরব আমিরাত-জার্মান বিনিয়োগ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে এক রাষ্ট্রীয় সফরে গেলে তাকে বিশেষ ভাবে সম্মান জানানো হয়। সেখানে তিনি ফেডারেল চ্যান্সেলরিতে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের সাথে সাক্ষাৎ করেন। সফরকালে বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৪০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনায় বেশ কয়েকটি সমঝোতা স্মারক সাক্ষর হয়। চুক্তি বিনিময়ের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ উপস্থিত ছিলেন। সেখানে আরো উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী নুরা বিনতে মোহাম্মদ আল কাবী এবং জার্মানির পক্ষে ফেডারেল পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হান। সং...
জার্মানির স্যাক্সনি-আনহাল্টে উগ্র ডানপন্থীদের বড় জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্টে উগ্র ডানপন্থীদের বড় জয়

প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : উগ্র ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি - এএফডি জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে গেছে। প্রাথমিক ফল অনুযায়ী দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট পেতে যাচ্ছে - যা দ্বিতীয় অবস্থানে থাকা রক্ষণশীল সিডিইউ'র প্রায় ১৭ শতাংশের দ্বিগুণেরও বেশি। এএফডি'র রাজ্যপ্রধান প্রার্থী উলরিশ সিগমুন্ড ফলাফলকে ‘অসাধারণ’ বলে অভিহিত করে বলেছেন, তারা যত দ্রুত সম্ভব সরকার পরিচালনা শুরু করতে চান। তবে এএফডি এখনো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৮৩ আসনের রাজ্য পার্লামেন্টে দলটি বর্তমানে ৩৯টি আসন পেতে যাচ্ছে; সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২টি। ফলে অন্য কোনো দলের সমর্থন ছাড়া সরকার গঠন করা তাদের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কোনো রাজ্যে এখনো কোনো উগ্র ডানপন্থী দল সরকার গঠন করতে পারেনি। এএফডি'র রাজ্য শাখাকে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘ডানপন্থী উগ্...