Monday, November 2

Tag: এবি পার্টি

বিএনপি ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে

বিএনপি ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে

প্রশাসন, রাজনীতি
ঢাকা : আজ রোববার ( অক্টোবর ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এবি পার্টি আয়োজিত এক আলোচনায় কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি গেল ১৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে। উনারা প্রতিদিন একটা প্রতিশ্রুতি ভাঙেন এই জুলাই সনদের, প্রতি অধিবেশনে ও প্রতি সেশনে। ভাঙার পরে আবার দম্ভভরে ঘোষণা দেন, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব বলে ইতোমধ্যেই ১৭টা ধারায় উনারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। আমি একটা একটা করে বলে যেতে পারব। এক নম্বর প্রতারক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করে হাসনাত বলেন, আমাদের পাবলিক গ্রিভেন্স রিড্রেস সেল করার কথা ছিল, দেখলাম এই অধ্যাদেশটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। ...