ইরানে গোয়েন্দা সংস্থা মোসাদ এজেন্ট পেদারানের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মধ্য ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য ইসরায়েল’-এর গোয়েন্দা সংস্থা মোসাদকে সরবরাহ করার দায়ে হোসেইন পেদারান নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তাকে কবে গ্রেপ্তার করা হয়েছিল বা কখন তার বিচার অনুষ্ঠিত হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।
বিচার বিভাগের পরিচালিত সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, পেদারান ইসফাহানের সামরিক স্থাপনা সম্পর্কে স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছিলেন এবং আর্থিক লাভের উদ্দেশ্যেই তিনি এসব কর্মকাণ্ডে জড়িয়েছিলেন।
ইরানের কর্মকর্তারা জানান, প্রযুক্তিগত তদন্ত এবং ডিক্রিপ্ট করা যোগাযোগের মাধ্যমে পাওয়া তথ্য থেকে জানা যায়, পেদারানের দেওয়া কিছু স্থাপনা পরবর্তীতে ১২ দিনের যুদ্ধের সময় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।এসব হামলায় সামরিক সদস্য নিহত ও আহত হয়েছে।
তদন্তকারীরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে অত্যন্...


