Monday, November 2

Tag: আইনশৃঙ্খলা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায়  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিস্তারিত তদন্ত প্রয়োজন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিস্তারিত তদন্ত প্রয়োজন

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
  ঢাকা : রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় শুরুতেই মুচকি হেসে বলেন তিনি কি মামলা করেছেন? তবে তিনি ভিকটিম হয়েছেন এটি পুলিশ প্রাথমিকভাবে দেখেছে। ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। শিগগিরই মামলা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শনিবার সালমান মুক্তাদিরের একটি স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে তিনি এ বিষয়ে বিভিন্ন বক্তব্য দেন। তিনি বাংলাদেশে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেন এবং বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ ছিল, চাঁদা না দেওয়ার কারণেই তার স্টুডিওতে ভাঙচুর করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা করে...
জাসদের ব্যানারে শতাধিক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক

জাসদের ব্যানারে শতাধিক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে জাসদের ব্যানারে নিষিদ্ধ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করেছে পল্টন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বলেন, গুলিস্তান এলাকায় জাসদের ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে থাকা সকলকে আটক করে থানায় নিয়ে আসে। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। জানা যায়, গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পেছনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়। সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য সেখানে উপস্থিত ছিলেন। বাইরে থেকে স...
ছিনতাইকারীদের টানে স্কুলশিক্ষক নিহতের ঘটনায় গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে

ছিনতাইকারীদের টানে স্কুলশিক্ষক নিহতের ঘটনায় গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনাটি নিয়ে থানা পুলিশের তদন্তের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত করছে। তিনি বলেন, অত্যন্ত আলোচিত হওয়ায় ঘটনার পর থেকেই এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। তবে তদন্ত একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এখনই নির্দিষ্ট করে কাউকে মূল অপরাধী বলা সম্ভব নয়। শফিকুল ইসলাম জানান, র‍্যাব যে দুই ব্যক্তিকে এ ঘটনায় গ্রেফতার করেছে তাদের একজনের বিরুদ্ধে ১২টি ছিনতাই মামলা রয়েছে। ফলে তাকে একেবারে নির্দোষ বলার সুযোগ নেই। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা নিশ্চিত করে বলা সম্ভব নয়। মূল আসামিকে গ্রেফতারে পুলিশের গোয়েন...
বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে

বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশ এর প্রতিনিধিগণের (সাদপন্থী) সাথে ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিশ্ব ইজতেমা সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে সরকার বদ্ধপরিকর। বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও তারিখ নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাবলীগ জামাতের সাদপন্থী এআং জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিদের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সবার মতামত বিবেচনা করে ২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রথম পর্ব ৮ থেকে ১০ই জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ই জানুয়ারি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে। ইজতেমার স্থান ও অংশগ্রহণ প্র...
সন্ত্রাসী ও চাঁদাবাজ দ্রুত গ্রেফতারের নির্দেশ – ব্যর্থতায় কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসী ও চাঁদাবাজ দ্রুত গ্রেফতারের নির্দেশ – ব্যর্থতায় কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : আজ শনিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি দুষ্কৃতকারীদের হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ সারাদেশে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সারাদেশে বিশেষ করে ঢাকা মেট্রোপলিটনসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে (আমি টাইম লিমিট দিচ্ছি না) অতিশীঘ্র যদি আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে না নিতে পারে, আইনের আওতায় আনতে না পারে, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত সংঘবদ্ধ চক্রের সাতজন সদস্যের মধ্যে মূল হোতাসহ চারজনকে সফলভাবে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রী দ্...
ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ডিবি

ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ডিবি

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : বুধবার দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমরা আশাবাদী, অচিরেই আসামিদের ধরতে পারব। তিনি বলেন, ঢাকা মহানগরে সংঘটিত প্রায় সব ঘটনারই ডিবি সফলভাবে তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করেছে। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। জানা গেছে, ডিএল পেট্রল পাম্পের মালিকানার সঙ্গে যুক্ত তাসীন আক্তার হক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে। গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১...
জেএমবি সন্দেহে ৭ ঘন্টা থেকে একটি বাড়ি ঘিরে রেখেছে এসএসইউ-ডিএমপি

জেএমবি সন্দেহে ৭ ঘন্টা থেকে একটি বাড়ি ঘিরে রেখেছে এসএসইউ-ডিএমপি

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
সাভার : মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন চারতলা ভবনটি ঘিরে রেখেছে পুলিশের স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ-ডিএমপি) ও থানা পুলিশ। রাত ১১.৩৫ পর্যন্ত সেখানে অভিযান চলছিল। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি এসএসইউ ও পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শ্যামপুর এলাকার জলাবদ্ধ একটি সড়ক লাগোয়া ওই ভবনটি ঘিরে রেখেছেন এসএসইউর সদস্যরা। সঙ্গে বোম ডিসপোজাল ইউনিট ও থানা পুলিশও রয়েছে। এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ অন্য লোকজনকে বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমায়েতপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করে এসএসইউ। গ্রেফতারকৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকার ওই বাড়িটিতে অভিযান চালায় এসএস...