ওয়ার্ড যুবলীগের সভাপতির এক বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
নোয়াখালী জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টর্চলাইটটি বের করা হয়
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইন্ধনে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ নেওয়াজের নেতৃত্বে শেখ নাসির উদ্দিন মাইজভান্ডারী (৭৮) নামে এক বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে এ ঘটনা ঘটে।
রবিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টর্চলাইটটি বের করা হয়। বর্তমানে শেখ নাসির উদ্দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাসির উদ্দিনের ছেলে এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. রিপন জানান, শনিবার রাতে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা। পথে আমানতগঞ্জের দক্ষিণ পাশে জাহের মেম্বারের পুরাতন বাড়ি সংলগ্ন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহন...









