Thursday, July 30
বিএনপির চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না – ওবায়দুল কাদের

বিএনপির চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী নির্বাচনে বিএন‌পির ‘ইমাম’ কে, তা দল‌টির নেতা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৪ আগস্ট) সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে ২০১৮ সালে গণফোরাম প্রধান ড. কামালকে ‘ইমাম’ মেনে ভুল করেছেন, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রস‌ঙ্গে একথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন, আগে বিএনপি নির্বাচনে আসুক, জনগণ চাইলে জয়লাভ করুক। বিএনপি তো নির্বাচন প্রক্রিয়াই বিশ্বাস করে না, তারা চায় চক্রান্ত করে যে কোন উপায়ে ক্ষমতায় যেতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সরকার গঠনের দিবাস্বপ্নে জনসম্পৃক্ততাহীন কিছু নেতাদের নিয়ে ঐক্য করছে। কথিত এ ঐক্য ভোটের মাঠে কোনও প্রভাব ফেলবে বলে জনগণ মনে করে না।  বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না- বিএনপি নেতাদের এমন কাল্পনিক বক্তব্যের জবাবে ওব...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

জাতীয়, প্রচ্ছদ
বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (৪ আগস্ট) নগরভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত ২৬ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি একই সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৫৯৩.৬৯ কোটি টাকা। রাজস্ব আয় ১২০৮.৭০ কোটি, অন্যান্য আয় ৫৭.৮০ কোটি। আর সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে আনুমানিক ৪৮১৬.০৯ কোটি টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত...
ব্যয় হ্রাসের সরকারি নির্দেশনা বাস্তবায়নে জনতা ব্যাংকে সভা

ব্যয় হ্রাসের সরকারি নির্দেশনা বাস্তবায়নে জনতা ব্যাংকে সভা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নে সভা বিদ্যুৎ, জ্বালানি ও পানি থেকে শুরু করে সব খাতে মিতব্যয়ী হতে ব্যাংকের সকলকে নির্দেশনা দিয়েছেন জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. কামরুল আহছান এবং মো. নুরুল আলমসহ সংশ্লিষ্ট জি এম ও ডিজিএমরা উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইন প্লাটফর্মে ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান ও নির্বাহীরা সংযুক্ত হন। সভায় বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমিয়ে আনা, যানবাহন ক্রয় না করা এবং সকল সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়ালি করাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। অত্যাবশ্যক না হলে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে ও...
ভোলায় আহত জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যু

ভোলায় আহত জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানিয়েছেন, পুলিশের সঙ্গে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা গেছেন। বুধবার (৩ আগষ্ট) বিকেল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যু হলো। সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ায় পুলিশের সাথে এ সংঘর্ষ হয়। এতে ওই দিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। রাজ্জাকুর-রহমান/১০/ডিএসই ...
পশ্চিম বঙ্গের মন্ত্রী সভায় রদবদল

পশ্চিম বঙ্গের মন্ত্রী সভায় রদবদল

আন্তর্জাতিক, প্রচ্ছদ, রাজনীতি
রাজ্যপালের দফতর রাজভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয় পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেয়ার পর মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৩ আগস্ট) এ রদবদলে নতুন করে আটজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। এরমধ্যে পূর্ণমন্ত্রী করা হয়েছে পাঁচজনকে। যার মধ্যে রয়েছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়া সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়ও। আর তিনজনকে করা হয়েছে প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়েছে চারজনকে। দুর্নীতির অভিযোগে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। পার্থকাণ্ডে বিপাকে পড়ে যায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মমতা। এ কেলেঙ্কারিতে তৃণমূল ...
১০০ টাকা এখন কলকাতায় ৮৪  রুপি থেকে নেমে ৭১ রুপি হয়েছে

১০০ টাকা এখন কলকাতায় ৮৪ রুপি থেকে নেমে ৭১ রুপি হয়েছে

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, প্রচ্ছদ
খোলাবাজারে ১০০ টাকায় ৮৪ থেকে ৮৫ রুপি পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে ৭১ রুপি কলকাতার নিউমার্কেট এলাকায় কমবেশি শতাধিক মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে। একজন মুদ্রা ব্যবসায়ী বলেন, বাংলাদেশি পর্যটকরা বৈধভাবে ডলার নিয়ে আসতে পারেন। এখানে এক ডলার বিক্রি হচ্ছে ৮০ রুপি ৫০ পয়সায়। যারা বাংলাদেশ থেকে বেড়াতে আসেন তাদের অনেকে অবৈধভাবে বাংলাদেশি টাকা নিয়ে আসেন। আমরা ১০০০ টাকার নোট হলে ৭১০ টাকা দেই। ব্যাংক দেয় ৮৩ টাকা। একমাস আগেও যেখানে খোলাবাজারে ১০০ টাকায় ভারতে পাওয়া যেত ৮৪ থেকে ৮৫ রুপি, এখন পাওয়া যাচ্ছে ৭১ রুপি। কলকাতার বেশ কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, সরকারিভাবে বাংলাদেশি ১০০ টাকায় ৮৩ রুপি পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশ বাংলাদেশি পর্যটকই স্থানীয় বিভিন্ন মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে টাকার বিনিময় করেন। ‌  বাংলাদেশি পর্যটকরা বলছেন, বাংলাদেশেও ডলারের দাম অনেক বেড়েছে। চিকিৎসার জ...
এদিকেও কি যুদ্ধের দামামা শোনা যায়?

এদিকেও কি যুদ্ধের দামামা শোনা যায়?

আন্তর্জাতিক, প্রচ্ছদ
তাইওয়ানের আকাশ সীমায় চীনের যুদ্ধবিমান স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হাউজ অব কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যেই এদিকে চীন আমেরিকার দ্বন্দ্ব এখন যুদ্ধে পরিনত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের বারবার কঠোর পরিণতি ভোগের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানে সফর করেছেন পেলোসি। তার এই সফর ঘিরে তাইওয়ানে চীনের সামরিক অভিযান ও পরবর্তীতে আমেরিকার সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে করোনা মহামারি থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এই সময়ে চীন আদৌ যুদ্ধে জড়াবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা আছে। পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশ ঘিরে সামরিক মহড়া চালানোর পাশাপাশি চীনের সেনাবাহিনী তাইওয়ানের কিছু অংশে অভিযান চালানোরও ঘোষণা দিয়েছে। তবে পেলোসি তাইওয়ানে থাকা অবস্থায় কোনো প...
মুজিব সারা জীবন যে জাতির জন্য উৎসর্গ করেছিলেন, সেই বাঙালি  কীভাবে পিতার বুকে গুলি চালিয়েছিল !

মুজিব সারা জীবন যে জাতির জন্য উৎসর্গ করেছিলেন, সেই বাঙালি কীভাবে পিতার বুকে গুলি চালিয়েছিল !

জাতীয়, প্রচ্ছদ
বুধবার গণভবনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যগনের সাক্ষাতকালে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে আর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র জোরদার হচ্ছে। কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ‘২০১৪’র নির্বাচনের আগে চক্রান্ত করেছে, ২০১৮’র নির্বাচনের আগে করেছে, আবার এখন নির্বাচন ঘনিয়ে আসায় আমাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে।’ বুধবার গণভবনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যগণ সৌজন্য সাক্ষাতকালে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "দুর্যোগ চতুর্দিক দিয়ে আসবে এবং আসছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপর দিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তাই এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবে না। উৎপাদন বাড়ানোর মাধ্যমে নিজের ব্যবস্থা নিজেকেই করে রাখতে হবে"। যে পরিবারে ১০ বছরের রাসেলকে পর্যন্ত খুন হলো আর সেই পরিবার ...
বিএনপি লাশের রাজনীতি করতে চায়, আর আগস্ট মাস এলেই প্রবণতাটা বেড়ে যায় – ড. হাছান মাহমুদ

বিএনপি লাশের রাজনীতি করতে চায়, আর আগস্ট মাস এলেই প্রবণতাটা বেড়ে যায় – ড. হাছান মাহমুদ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির রাজনীতি লাশের উপরে প্রতিষ্ঠিত, সেই কারণে তারা লাশের রাজনীতি করতে চায়, আর আগস্ট মাস এলেই তাদের এই প্রবণতাটা বেড়ে যায়। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত কয়েক দিনের উস্কানিমূলক বক্তব্য এবং ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে লাশের রাজনীতি দেখে বুঝা যায় সারা দেশে তারা এ ধরনের আরো ঘটনা ঘটিয়ে লাশ ফেলার অপচেষ্টা চালাবে। কিন্তু জনগন তাদের সেই সুযোগ দিবে না। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনের সাংবাদিকদের ভোলায় ছাত্রদল নেতা নিহত, বিএনপির হরতাল এবং মির্জা ফখরুলের ঐক্যবদ্ধ আন্দোলন বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন। ...
ব্যক্তি না, রাষ্ট্রই এখন প্রতিবন্ধী – ডা. জাফরুল্লাহ

ব্যক্তি না, রাষ্ট্রই এখন প্রতিবন্ধী – ডা. জাফরুল্লাহ

জাতীয়, প্রচ্ছদ
প্রতিবন্ধিতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী - রিপন দাস গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ভোলায় ছাত্রদল নেতা নিহতের ঘটনার সমালোচনা করে বলেছেন, ‘আজকে দেশের সমস্যা কোনো ব্যক্তি না, মূল প্রতিবন্ধী রাষ্ট্র। আমাদের রাষ্ট্র প্রতিবন্ধী হয়ে গেছে। আজকে সরকার প্রধান বলছেন, আপনারা আন্দোলন করেন, আন্দোলন শেষে আপনারা আসেন; আমি আপনাদের চা খাওয়াবো। সেখানে আন্দোলনে নামতেই পুলিশ গুলি করে দিলো ! এধরনের সিদ্ধান্ত কখনো কোনো সুস্থ লোকের হতে পারে ? বুধবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ এ কথা বলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধিতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এইচ. আর. এ ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্রের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে ৩৯ স্বেচ্ছাসেবী ও সংগঠনকে...