Thursday, July 30
দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে চা শ্রমিক ইউনিয়ন

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে চা শ্রমিক ইউনিয়ন

জাতীয়, প্রচ্ছদ
৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শনিবার (১৩ আগস্ট) রাতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, দৈনিক মজুরি বৃদ্ধির দাবি না মানলে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে চা শ্রমিক ইউনিয়ন। তিনি বলেন, ‘ধর্মঘট ও সমাবেশের পর বিকেলে শ্রমিকরা ফিরে গেছেন নিজ নিজ বাগানে। আমাদের আন্দোলন চলবে। রোববার ও সোমবার ছুটির দিন হওয়ায় শ্রমিকরা নিজ নিজ বাগানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তবে ৪৮ ঘণ্টার মধ্যে যদি দাবি মানা না হয় তবে মঙ্গলবার আমরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবো।’  দীর্ঘদিন ধরে দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করছেন জেলার ৪১টি চা বাগানের শ্রমিকরা। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ টাকা অত্যন্ত অপ্রতুল। তাই মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত তারা দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি ...
জলবায়ুর পরিবর্তনের কারনে ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে

জলবায়ুর পরিবর্তনের কারনে ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জার্মানির রাইন নদী শুকিয়ে যাচ্ছে সমগ্র ইউরোপ জুড়ে জলবায়ুর পরিবর্তনের কারনে খরা এখন একসময়ের প্রমত্তা নদীগুলোর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে। ফ্রান্সের দীর্ঘতম নদী লয়ারের কিছু জায়গায় এখন পায়ে হেঁটে পার হওয়া যায়। এই নদীটি এর আগে কখনও এতোটা শুস্ক হয়নি। জার্মানির রাইন নদী দ্রুত চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। ইতালির পো নদীর পানি প্রবাহ এখন স্বাভাবিকের চেয়ে দুই মিটার কম, যার প্রভাব পড়ছে চাষাবাদে। সার্বিয়ার দানিউব নদীতে এখন খনন শুরু হয়েছে। গ্রীষ্মের রেকর্ড ভাঙা তাপমাত্রা এবং বারবার তাপপ্রবাহ ইউরোপের প্রয়োজনীয় জলপথগুলোতে পানিপ্রবাহ কমে গেছে। পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপজুড়ে প্রায় দুই মাস ধরে কোনও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এবং শিগগিরই বড় মাত্রায় বৃষ্টিপাত হবে তার কোনও পূর্বাভাস নেই। আশঙ্কার কথা হচ্ছে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, মহাদেশে এবারের খরা ৫০০ বছরেরও বেশ...
প্রতিদিন দেশে প্রায় ২শ কোটি টাকার সোনার অলঙ্কার ও বার চোরাচালান হয়

প্রতিদিন দেশে প্রায় ২শ কোটি টাকার সোনার অলঙ্কার ও বার চোরাচালান হয়

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
পোদ্দারদের সঙ্গে রয়েছে চোরাকারবারিদের সিন্ডিকেটের গভীর সম্পর্ক শনিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং এন্ড ল এনফোর্সমেন্ট চেয়ারম্যান এনামুল হক খান দোলন লিখিত বক্তব্যে জানান, প্রতিদিন সারাদেশে কমপক্ষে প্রায় ২শ কোটি টাকার অবৈধ সোনার অলঙ্কার ও বার চোরাচালানের মাধ্যমে দেশে আসছে। দোলন জানান, জল, স্থল ও আকাশ পথে এসব সোনা আসছে। যার পরিমাণ বছরে শেষে দাঁড়ায় প্রায় ৭৩ হাজার কোটি টাকা। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধরণের বিপর্যয়ের মুখে সোনার বাজারে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে চোরাকারবারিদের দেশি-বিদেশি সিন্ডিকেট। কৃত্রিম সঙ্কট তৈরি করে প্রতিনিয়ত স্থানীয় পোদ্দার বা বুলিয়ন বাজারে সোনার দাম বাড়ানো হচ্ছে। পোদ্দারদের সিন...
আগস্টের পর টের পাবেন কত ধানে কত চাল – নানক

আগস্টের পর টের পাবেন কত ধানে কত চাল – নানক

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। নৈরাজ্যের পথ ছেড়ে দিয়ে নির্বাচনের পথে হাঁটুন, নির্বাচনকে মোকাবিলা করুন। আগস্ট মাসটা যেতে দেন, তারপর টের পাবেন কত ধানে কত চাল। শনিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সামরিকতন্ত্রকে পদাঘাত করার জন্য এই আওয়ামী লীগ লড়াই করেছে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। সরকার পতনে বিএনপি নেতাদের হুমকি-ধমকির প্রসঙ্গে হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতা নানক বলেন, পরিষ্কারভাবে বলতে চাই— মির্জা ফখরুল সাহেব, নৈরাজ্যের পথ ছেড়ে দেন...
আওয়ামী লীগের দুর্নীতিবাজ অংশটা বেহেশতে আছে আর বাকিরা দোজখে

আওয়ামী লীগের দুর্নীতিবাজ অংশটা বেহেশতে আছে আর বাকিরা দোজখে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 'আওয়ামী লীগের একটা অংশ, মানে প্রায় ২০ ভাগ— যারা দুর্নীতি-লুটপাট করে খাচ্ছে, তারা বেহেশতে আছে। বাকি ৮০ ভাগ আওয়ামী লীগের নেতা-কর্মী সহ দেশের বাকি জনগণ ভয়ংকর কষ্টে আছে। বলতে পারেন দোজখে আছে। শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে তি‌নি এ কথা ব‌লেন। শামসুজ্জামান দুদু ব‌লে‌ন, ‘দে‌শে এমন কোনও নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই— যার দাম বাড়েনি। কোনও কোনও জিনিসের দাম ২০০ গুণ বেড়েছে।' দেশের জনগণ কষ্টে আছে। এরকম অবস্থায় জনগণের সাথে মশকরা করে যারা বলে— দেশের মানুষ বেহেশতে আছে, তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।' তিনি আ...
জাতিসংঘের মানবাধিকার প্রধান রবিবার ঢাকায় আসছেন

জাতিসংঘের মানবাধিকার প্রধান রবিবার ঢাকায় আসছেন

জাতীয়, প্রচ্ছদ
জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, চার দিনের সফরে রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট। দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে তার এই সফর। বার্তায় বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট সরকারের আমন্ত্রণে রোববার থেকে বাংলাদেশে সরকারি সফর করবেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম কোনো সরকারি সফর। ঢাকা সফরকালে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি জাতীয় মানবাধিকার কমিশন, সুশীল সমাজ সংস্থার প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গেও দেখা করবেন। একটি অনুষ্ঠানেও বক্তব্য দেবেন তিনি। এছাড়া, যাবেন কক্সবাজারেও।  মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এব...
কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

জাতীয়, প্রচ্ছদ
কিশোরগঞ্জ এক্সপ্রেস রাজধানী কুড়িলে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ট্রেনের ধাক্কায় ইয়ামিন আহম্মদ (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। ইয়ামিন আহম্মদ মিরপুরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানে রেললাইনে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় মারা যান ইয়ামিন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কামরুল হাসান জানান, ওই পুলিশ কনস্টেবল মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ট্রেন তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। রাসেল/৩২/ডিএসই ...
রাষ্ট্রদূত মিথ্যা কথা বলেছেন – পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রদূত মিথ্যা কথা বলেছেন – পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড সুইস ব্যাংকে রক্ষিত বাংলাদেশিদের অর্থ সম্পর্কে মিথ্যা কথা বলেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) নিজ দফতরে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রদূত মিথ্যা কথা বলেছেন।’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ সচিব আগে জানিয়েছিলেন যে তথ্য চাওয়া হয়েছিল কিন্তু তারা কোনও উত্তর দেয়নি, এটি জানিয়ে মন্ত্রী বলেন, আজকে আমি জিজ্ঞাসা করেছি— বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং নতুন অর্থ সচিবকে এবং তারা জানিয়েছে আমরা চেয়েছি কিন্তু তারা কোনও উত্তর দেয়নি। আমি বলেছি— আপনি এটি সবাইকে জানিয়ে দেন। কারণ এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া উচিৎ নয়।‘ সুইস দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, গভর্নর সাহেব আগে বিবৃতি দিক, অর্থ মন্ত্রণালয় আগে বিবৃতি দিক, তারপরে আমরা তাদের বলবো। গত ...
ডিএমপির ১৬ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ১৬ কর্মকর্তাকে বদলি

জাতীয়, প্রচ্ছদ
অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৫ জন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) ও ১১ জন সহকারী কমিশনার (এসি) রয়েছেন। বুধবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। বদলীকৃত কর্মকর্তাদের তালিকা রিয়াজুল/২৩/ডিএসই ...
লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি করলে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা

লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি করলে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা

জাতীয়, প্রচ্ছদ
মন্ত্রিপরিষদ সভায় ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় গণভবন থেকে সভাপতি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কেন জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন ছিল সেটা যাতে মানুষকে পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া হয়—এ জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের বৈঠকে জাতীয় শিল্পনীতি-২০২২ এবং ওষুধ আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে শক্তিশালী একটি শিল্প খাত গড়ে উঠবে। আনোয়ারুল ইসলাম জানান, এর ফলে লাইসেন্স ছাড়া কেউ ওষুধ আমদানি করতে পারবে না। যদি কেউ এটা করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হবে। সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে একই রকম শাস্তি হবে। তবে ওষ...