জাতিসংঘের ‘সবচেয়ে বড় সমস্যা’ এখন নিরাপত্তা পরিষদ – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব
শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষনে মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য প্রায়ই তাদের ভেটো ক্ষমতার অপব্যবহার করে দ্বন্দ্ব সমাধান করা অসম্ভব করে তোলে।
তিনি অভিযোগ করে বলেন, অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমারের পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুতর কোন পদক্ষেপ নেয়নি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নেয়।
ইসমাইল সাবরি তার ২২ মিনিটের ভাষণের প্রায় পুরোটা সময় নিরাপত্তা পরিষদের তীব্র সমালোচনা করেছেন। তার মতে জাতিসংঘের ‘সবচেয়ে বড় সমস্যা’ এখন নিরাপত্তা পরিষদ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে নিরাপত্তা পরিষদ এই পরিস্থিতি মোকাবেলায় কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি। ক...









