
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে দেশের গ্যাস পরিস্থিতি নিয়ে হতাশার কথা বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানে তিনি বলেন, লাইনে গ্যাসই নেই, নতুন কোনো কুপ খনন বা গ্যাস উত্তোলন করা হয়নি, অথচ নতুন করে কোটি কোটি টাকা ঋণের বোঝা বাড়িয়ে প্রিপেইড মিটার লাগানো হচ্ছে – এ যেন ঘোড়া নাই, চাবুক কেনার মত অবস্থা।
আওয়ামী লীগ সরকারের নেওয়া প্রকল্পগুলোর সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকারের আমলে জনস্বার্থে কোনো প্রকল্প নেওয়া হয়নি, সবই ছিল ব্যক্তিগত লাভের জন্য। তারা দেশের জ্বালানি খাতকে ধ্বংস করে গেছে, যা দেশের মানুষকে অলরেডি ব্লিডিং করছে।
প্রত্যেকের মাথার ওপর প্রায় ৩০ লক্ষ কোটি টাকার ঋণের দায় চেপে আছে। আমি আর নতুন কোনো ঋণের ফাঁদ তৈরি করতে চাই না। জনস্বার্থেই এই প্রজেক্ট সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
শফিকুল/১২/ডিএসই

