Thursday, November 5
ভীমরুলির ভাসমান বাজারে স্ত্রী সহ নৌকায় মার্কিন রাষ্ট্রদূত

ভীমরুলির ভাসমান বাজারে স্ত্রী সহ নৌকায় মার্কিন রাষ্ট্রদূত

প্রচ্ছদ
বরিশাল : আজ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বরিশাল ভীমরুলির পেয়ারাবাজার ঘুরে দেখার কয়েকটি ছবি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বরিশালে আসার কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভীমরুলির ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।’ স্ত্রীকে সাথে নিয়ে রবিবার সকালে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত ভাসমান বাজার ও বাগান পরিদর্শনের সময় চাষি ও ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন। ফেসবুকে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে রাষ্ট্রদূতের বরাতে লেখা ছিল, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে। ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষাকালে খাল–বিলের সৌন্দর্য ও নৌক...
১১ দলীয় ঐক্য জোটের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী অলি আহমদ বীরবিক্রম

১১ দলীয় ঐক্য জোটের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী অলি আহমদ বীরবিক্রম

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার দুপুর একটার দিকে বেইলি রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে এক বৈঠকের পর জোটের নেতা, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সামনে বলেন “আমরা ১১ দল রাষ্ট্রপতি নিবাচনে অংশ নেব।" তিনি জানান, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ বীরবিক্রম। নওরিন-৯/ডিএসই-৮...
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেয়ার বিষয়টি ১১ দলীয় ঐক্যের ওই বৈঠকে চূড়ান্ত করা হবে। এছাড়া দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। হামিম-০৮/ডিএসই-৮...
মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে – প্রধানমন্ত্রী

মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শনিবার (৮ আগস্ট) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা ইউএনওদের উদ্দেশে আয়োজিত সভায় দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন, আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি।’ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি যে উপজেলায় দায়িত্ব পালন করছেন, সেটি হয়তো আপনার নিজের উপজেলা নয়। কিন্তু সেই উপজেলা তো আপনার দেশেরই একটা অংশ। সেখানে যে মানুষগুলোকে দেখছেন, তারা হয়তো আপনার এলাকার মানুষ নন; কিন্তু আপনার আপনজনদের মতোই মানুষ। ছোট একটা দেশ। এই দেশটাকে যদি ঠিকঠাক করত...
মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

জাতীয়, প্রচ্ছদ
কিশোরগঞ্জ : ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষ্যে শনিবার (৮ আগস্ট) সকালে পাকুন্দিয়ার থানারঘাট-বাহাদিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ এবং কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম পরিদর্শন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের কৃষিমন্ত্রী বলেন, হাওর এবং জলাভূমির বিভিন্ন এলাকায় বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে সেগুলো সংরক্ষিত রাখা হবে। আর এসব স্থানে মা মাছের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পাহারাদারের ব্যবস্থাও করা হবে। তিনি বলেন, একসময় হাওর, বাওড়, নদী ও বিভিন্ন জলাশয়ের দেশীয় মাছের ওপর মানুষের খাদ্যের বড় একটি অংশ নির্ভর করত। তখন চাষের মাছের প্রচলন ছিল না। কিন্তু সময়ের সঙ্গে কৃষিতে বিভিন্ন ধরনের কীটনাশক ও সার ব্যবহারের পাশাপাশি মা মাছের প্রজননক্ষেত্রগুলো নষ্ট হওয়ায় দেশীয় মিঠা পানির মাছের স্বাভাবিক উৎপাদন কমে গেছে। তিনি আরও বলেন, আগে...
ভারতকে খুশী করতে জাদুঘর থেকে ফেলানির ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে

ভারতকে খুশী করতে জাদুঘর থেকে ফেলানির ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ (শনিবার) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের নাহিদ ইসলাম বলেন, এর আগেও আমরা এখানে এসেছিলাম। আজ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এই সরকার এ পরিবর্তন করেছে। এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের একটা তালিকা ছিল। ফেলানির একটা ভাস্কর্য ছিল। সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল সেটা সরিয়ে ফেলা হয়েছে। সরকার হয়তো ভারতকে খুশি করার জন্য করেছে। কিন্তু আমাদের সম্পর্ক হতে হবে মর্যাদার ভিত্তিতে।’ ইতিহাসের দলীয়করণ না করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এখানে যাতে কোন ধরনের দলীয় ইতিহাস তৈরি না হয়। এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা। এর আগের স...
দিল্লীতে হাসিনার প্রেস ব্রিফিং মূলত সরকারের ব্যর্থতা

দিল্লীতে হাসিনার প্রেস ব্রিফিং মূলত সরকারের ব্যর্থতা

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত 'জুলাই এখনো শেষ হয় নাই' শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, 'দিল্লীতে ফ‍্যাসিস্ট হাসিনার ব্রিফিং নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবাহ পাওয়ার চেষ্টা করছে। এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষায় আমরা বলি গলাবাজি। প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন কিন্তু আপনি কোন কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। তারা তো ঘোষণা দিয়েই করেছে এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করেছে। ভারতীয় হাই কমিশনকে ডাকা উচিত ছিল সরকারের এবং ডেকে কঠোরভাবে এটা নিন্দা জানানো উচিত ছিল। পরবর্তীতে এই ধরনের ঘটনা সরকার কি ব্যবস্থা নেবে কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে এইটা জনগণের সামনে উন্মুক্ত ...
নিষিদ্ধ আওয়ামী লীগের কাউকে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে

নিষিদ্ধ আওয়ামী লীগের কাউকে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে

প্রচ্ছদ, রাজনীতি
বাগেরহাট : শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। বিনিময়ে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি। পক্ষান্তরে তারা এখনো হুমকি ধমকি দিয়ে আসছে। রাজনীতি হচ্ছে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই। তিনি বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন কর...
জুলাই তথ্যচিত্রকে ঘিরে বিতর্ক

জুলাই তথ্যচিত্রকে ঘিরে বিতর্ক

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির বিতর্কিত তথ্যচিত্রের নির্মাণ কমিটির সদস্য ছিলেন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ও প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)। জানা গেছে, তথ্যচিত্রটি নির্মাণ করার পর খসড়া চূড়ান্ত করার আগে দুই দফায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রদর্শন করা হয়। প্রথম তথ্যচিত্রে শহীদ আবু সাঈদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ছবি ছিল। পরে বিএনপির কর্মসূচি ঢুকিয়ে বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদ দিয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সচিব মো. আশরাফুল ইসলাম। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা সঠিকভাবে তুলে না ধরার অভিযোগ তোলেন এনসিপি’র নেতারা। হট্টগোলের একপর্যায়ে কূটনীতিকরাও বেরিয়ে যান। 'আবু সাইদ ছাড়া এইটা ...
এমপি বিথীকা বিনতে হোসেনকে আসিফের আইনি নোটিশ

এমপি বিথীকা বিনতে হোসেনকে আসিফের আইনি নোটিশ

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংরক্ষিত নারী আসনের এমপি বিথীকা বিনতে হোসেনকে আইনি নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনির মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাঠানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন অথবা অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশে বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন পরিচিত জননেতা এবং সততা, নৈতিকতা ও জনসেবার জন্য পরিচিত। সম্প্রতি একটি প্রকাশ্য সম্প্রচারিত অনুষ্ঠানে বিথীকা বিনতে হোসেন অভিযোগ করেন য...