
বরিশাল : আজ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বরিশাল ভীমরুলির পেয়ারাবাজার ঘুরে দেখার কয়েকটি ছবি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ।
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বরিশালে আসার কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভীমরুলির ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।’
স্ত্রীকে সাথে নিয়ে রবিবার সকালে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত ভাসমান বাজার ও বাগান পরিদর্শনের সময় চাষি ও ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন।
ফেসবুকে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে রাষ্ট্রদূতের বরাতে লেখা ছিল, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে।
ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষাকালে খাল–বিলের সৌন্দর্য ও নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য দেশ–বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। রাষ্ট্রদূতের এই পরিদর্শন স্থানীয় পেয়ারাচাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকেরা।
নওরিন-০৮/ডিএসই-৮
