আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে – ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, "নির্বাচনে আসুন, প্রতিদ্বন্দ্বিতা করুন। দেখবেন কার কত ভোট আছে, কে কত জনপ্রিয়, পরিষ্কার হয়ে যাবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনও অবস্থাতেই মাথা গরম করা যাবে না। আমরা কাউকে আক্রমণ করবো না। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে।"
কাদের বলেন, ‘জিয়াউর রহমান কেন বঙ্গবন্ধু হত্যাকারীদের রক্ষা করতে সংসদে আইন পাস করলেন। এই প্রশ্ন করলেই আপনি এড়িয়ে যান। জবাব পাই না। এবার দেখলাম, ১৫ তারিখে খালেদা জিয়ার জন্মদিন আরেকটু আড়াল করে ১৬ আগস্ট দোয়া মাহফিল...। দোয়া মাহফিল তার জন্য করেন আপত্তি নেই, কিন্তু ভুয়া জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল— এখানে গোটা জাতির আপত্তি আছে।’
মির্জ...









